রাহুল গান্ধির নাগরিকত্ব নিয়ে মামলা দায়েরকারী বিজেপি কর্মীকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নাগরিকত্ব বাতিলের আর্জি নিয়ে মামলা দায়েরকারী কর্নাটকের বিজেপি কর্মী এস ভিগনেশ শিশিরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাহুল গান্ধির ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তাঁর কাছে যে সব নথিপত্র রয়েছে তা নিয়ে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইডি দফতরে সশরীরে হাজিরার জন্য ভিগনেশকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ইডির সমন পাওয়ার কথা স্বীকার করে ভিগনেশ জানিয়েছেন ‘তিনি মঙ্গলবারই লোকসভার বিরোধী দলনেতার ব্রিটিশ নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে ইডি দফতরে হাজিরা দেবেন।’ যদিও রাহুলের নাগরিকত্ব ইস্যুতে মামলা দায়েরকারীকে ইডির তলব নিয়ে খানিকটা বিস্মিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করছেন ‘ভোট চুরির অভিযোগ তুলে মোদি সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছেন রাহুল গান্ধি। তাই তাঁকে বেকায়দায় ফেলতে আসরে নেমেছে ইডির শীর্ষ কর্তারা।’

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে অভিযোগ তুলে তাঁর সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা ঠুকেছিলেন  কর্নাটকের বিজেপি কর্মী এস ভিগনেশ শিশির। রাজীব তনয়ের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছিলেন। গত ৫ মে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের বিচারপতি এ আর মাসুদি ও বিচারপতি রাজীব সিংহের বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়েছিলেন। গত ১৬ মে ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে মামলা দায়ের করেন বিজেপি কর্মী ভিগনেশ শিশির। তাঁর আর্জি গ্রহণ করে উচ্চ আদালত। গত সপ্তাহেই শিশিরের আর্জিতে সাড়া দিয়ে এলাহাবাদ হাইকোর্টের তরফে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয় ভিগনেশকে যেন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়।

উল্লেখ্য ২০১৯ সালেও রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। ত‍ৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ পত্রপাঠ ওই মামলা খারিজ করে দিয়েছিলেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের