সরকার ফেলতে বিজেপির পাঁচ কোটির টোপ, বিস্ফোরক দিল্লির আপ বিধায়ক

আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজের দাবি, দল ছেড়ে বেরিয়ে এলে আপের বিধায়কদের পাঁচ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : মণীশ সিসোদিয়ার পর সৌরভ ভরদ্বাজ। বিজেপির ‘অপারেশন লোটাস’ (operation lotus)-এর বিরুদ্ধে সরব হলেন আরেক আপ বিধায়ক।  মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটকের মতোই দিল্লিতেও সরকার ফেলার জন্য চালানোর চেষ্টা হয়েছিল বলে আগেই অভিযোগ করেছিলেন আপের নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার পরে এ বার আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজের দাবি, দল ছেড়ে বেরিয়ে এলে আপের বিধায়কদের পাঁচ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে অভিযোগ অস্বীকার করে বিজেপির বক্তব্য, আবগারি দুর্নীতিতে বেকায়দায় পড়ে যাওয়ায় এখন বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে মুখ বাঁচাতে চাইছে অরবিন্দ কেজরীওয়ালের দল।

আবগারি দুর্নীতি নিয়ে সিবিআই গত সপ্তাহে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে তল্লাশি চালায়। দিল্লির আপ সরকারকে ফেলার উদ্দেশ্যে ওই তল্লাশি— এই যুক্তি দিয়ে সিসৌদিয়া পাল্টা দাবি করেন, তাঁকে দল ভেঙে বেরিয়ে আসার প্রস্তাব দিয়েছিল বিজেপি। সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসারও প্রস্তাব দেয় বিজেপি। যদিও সেই অভিযোগ আগেই খারিজ করেছে বিজেপি। আজ সৌরভ ভরদ্বাজ দাবি করেন, ‘‘কেবল সিসৌদিয়া নয়, আপের অন্য বিধায়কদের পাঁচ কোটি টাকার বিনিময়ে দলত্যাগের প্রস্তাব দিয়েছে বিজেপি। অন্য রাজ্যের মতো এখানেও সরকার ফেলার লক্ষ্যে ‘অপারেশন লোটাস’ শুরু করেছেন বিজেপি নেতারা।’’ বিজেপি নেতাদের প্রস্তাব সংক্রান্ত কথোপকথনের রেকর্ড তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেন সৌরভ। যদিও তা এখন নয়, উপযুক্ত সময়ে জনসমক্ষে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।

আপের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, কেজরীওয়ালের দলের প্রত্যেকেই মিথ্যাবাদী। নিজেদের দলের কাউকে দিয়ে ঘুষ দেওয়ার ফোন করিয়ে তা বিজেপি নেতার বক্তব্য বলে চালানোর কৌশল নিয়েছে আপ। বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য বলেন, ‘‘যদি কেজরীওয়ালের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে পদ্মবিভূষণ, শিক্ষামন্ত্রী সিসৌদিয়াকে ভারতরত্ন ও নিজেকে অস্কারের জন্য মনোনীত করার কাজ শেষ হয়, তা হলে তিনি কি দয়া করে জানাবেন, কেন নতুন আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু হতেই তা প্রত্যাহার করে নেওয়া হল? ওই নীতি প্রণয়নের জন্য আপ নেতারা কত টাকা ঘুষ খেয়েছেন এবং নীতি প্রণয়নের ফলে দিল্লি সরকারের কতটা ক্ষতি হল তা আগে জনগণকে জানান কেজরীওয়াল।’’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের