হরিয়ানায় নতুন মুখ্যমন্ত্রী পদে নয়াব সিং সাইনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হলেন  বিজেপি নেতা নয়াব সিং সাইনি । মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এদিন বিকেল ৫টায় শপথ নেবেন হরিয়ানার কুরুক্ষেত্রের সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সাইনি। বিজেপির পরিষদীয় দলের একটি বৈঠকের পরে  তাঁকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে।

লোকসভার আসন সমঝোতা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাসীন বিজেপি-জেজেপি জোট ভেঙে যায় হরিয়ানায়।  জেজেপি ১০টি আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছে। কিন্তু, বিজেপি একটির বেশি ছাড়তে নারাজ। বিষয়টি নিয়ে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও জেজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়।  তারপরেও সমাধান সূত্র হয়নি।

 উল্লেখ্য,  বিজেপি ও জেজেপির মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পদত্যাগ  করেন মুখ্যমন্ত্রী পদ থেকে। জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন মনোহর লাল খট্টর। সেই জন্যই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন। যদিও এই বিষয়ে খট্টর বা বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে নিশ্চয়তা মেলেনি। এই পদত্যাগ প্রসঙ্গে  নির্দল বিধায়ক নয়ন পাল রাওয়াত মঙ্গলবার দাবি করেছেন যে,’  বিজেপি এবং জননায়ক জনতা পার্টির মধ্যে জোট ভেঙে গেছে। তাই পদত্যাগ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।‘ সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই হরিয়ানায় চাপে পড়ল গেরুয়া শিবির।

সারাদিন ল্যাপটপে কাজ করছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই ৩ উপায়

আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

হাত থেকে বার বার ঠাকুরের জিনিস পড়ে যাচ্ছে? শুভ নাকি অশুভের ইঙ্গিত?

নবরাত্রিতে ঘট স্থাপন করবেন? শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম জেনে নিন

শনির সুদৃষ্টিতে পুজোর মুখে চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণের দারুণ প্রস্তাব

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা