ভোটের ৪৮ ঘন্টা আগে কলকাতার চিৎপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও কার্তুজ উদ্ধার, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতায় চিৎপুরের বি টি রোড এলাকা থেকে নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ধরা পরল ভিন রাজ্যের অস্ত্র কারবারি। ধৃতের নাম শামীম আলম। বয়স ৪০ বছর। কলকাতা পুলিশের এসটিএফের(STF) অফিসাররা গোপন সূত্রের ভিত্তিতে হানা দিয়ে ওই অস্ত্র কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিতের বাড়ি বিহারের নওদা তে। এর কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সিঙ্গেল শটার রিভলবা,র একটি সেভেন এমএম পিস্তল ,চারটি ম্যাগজিনের কার্তুজ, ১৪ রাউন্ড ৮ এম এম কার্তুজ ও ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ।

এই বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ সে কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করছিল তার সঠিক উত্তর দিতে পারেনি। ধৃতকে তদন্তের স্বার্থে মঙ্গলবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে এস টি এফ। এর আগেও কলকাতায় অস্ত্রশস্ত্র সমেত বিহারের যুবক গ্রেফতার হয়েছিল। বুধবার রাজ্যে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলী ,পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় হতে চলেছে এই নির্বাচন।

গোটা শহর জুড়ে সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে প্রচার পর্ব। বেআইনি অর্থ অস্ত্রশস্ত্র মাদক ইত্যাদির খোঁজে শহরের বিভিন্ন নাকা পয়েন্টে শুরু হয়েছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ শুরু করে দিয়েছে। এলাকা ডমিনেশনের পাশাপাশি দাগী সমাজবিরোধীদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সাঁজোয়া গাড়ি কলকাতা শহর সহ যেসব জায়গায় নির্বাচন হবে সেইসব এলাকায় ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার দিনভর কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি জারি থাকবে।

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

রাহুল গান্ধিকে বেনজির আক্রমণ ডিএমকে’র মুখপত্রে

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা