ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের সবচেয়ে ধনী পুরসভা মুম্বইয়ের দখল নেওয়ার চাবিকাঠি তাঁর দলের হাতে। মেয়র পদ দখল করতে তাঁর সাহায্য ছাড়া গত্যন্তর নেই বিজেপির কাছে। অন্যদিকে, উদ্ধব ও রাজ ঠাকরেও মরিয়া হয়ে ভাঙন ধরাতে পারেন শিবসেনায়। তাই কোনও ঝুঁকি না নিয়ে মুম্বইয়ের নবনির্বাচিত দলীয় কাউন্সিলরদের নজরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাজ হোটেলে সব দলীয় কাউন্সিলরদের ডেরা বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে।

২২৭ আসন বিশিষ্ট বৃহন্মুম্বই পুরসভায় কোনও দলই ক্ষমতা দখলের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ম্যাজিক ফিগার থেকে অনেক দূরে থমকে বিজেপি। পদ্ম প্রার্থীরা জয়ী হয়েছেন ৮৯ আসনে। অর্থা‍ৎ ম্যাজিক ফিগার পেরোতে আরও ২৫ কাউন্সিলরের সমর্থন চাই। একনাথ শিন্ডের শিবসেনা জয়ী হয়েছে ২৯ আসনে। বিজেপির সঙ্গে জোট বেঁধেই পুর ভোটে লড়েছিল। দুই দলের মিলিত কাউন্সিলর সংখ্যা ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু বিজেপিকে এত সহজে দেশের সবচেয়ে ধনী পুরসভার ক্ষমতা দখল করতে দিতে রাজি নন মরাঠি রাজনীতির নব্য চাণক্য শিন্ডে। বিজেপির মেয়র পদপ্রার্থীকে সমর্থনের বিনিময়ে তিনি দর কষাকষি করে বেশ কিছু সুবিধা আদায় করে নিতে চান। তাই দর কষাকষির আগে নিজের কাউন্সিলরদের ধরে রাখতে চান।

মরাঠি চাণক্য শিন্ডে জানেন, শিবসেনার বেশ কয়েকজন কাউন্সিলরকে ভাঙিয়ে এবং আসাউদ্দিন ওয়েইসির দল সহ নির্দলদের দলে ভিড়িয়ে ম্যাজিক ফিগারে পৌঁছনোর চেষ্টা চালাবে বিজেপি। তাই কোনও ঝুঁকি না নিয়ে দলের নবনির্বাচিত কাউন্সিলরদের হোটেলে নিরাপদ আশ্রয়ে বন্দি করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘যেহেতু মুম্বইয়ের পরবর্তী মহানাগরিক কে হবেন, তার চাবিকাঠি শিন্ডের কাছে, তাই নতুন কোনও রাজনৈতিক চাল চালতে পারেন তিনি। কংগ্রেস ও উদ্ধব ঠাকরের দলের কাউন্সিলর সংখ্যা ৮৯। তার সঙ্গে রয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ৬ কাউন্সিলর। অর্থা‍ৎ তিন দলের মোট কাউন্সিলরের সংখ্যা ৯৫। বিজেপির চেয়ে খানিকটা এগিয়ে বিপক্ষ। যদি শিন্ডেসেনার ১৭ জন কাউন্সিলর  উদ্ধব গোষ্ঠীকে সমর্থন জানায়, তাহলেই কেল্লাফতে হয়ে যাবে। কেননা সেক্ষেত্রে অজিত পওয়ারের এনসিপিরও তিন কাউন্সিলর ওই জোটের পাশে দাঁড়াবে। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার পেরিয়ে যাবেন উদ্ধবরা। তাই দলে ভাঙন রোধ করাই এখন একনাথের কাছে প্রধান কাজ।

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে