চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে মাঝগঙ্গায় উল্টে গেল নৌকা, ১০ জনের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, পটনা : বিহারে গঙ্গায় নৌকাডুবি। ঘটনায় অন্তত দশজনের মৃত্যুর আশঙ্কা। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের দানাপুরের শাহপুর থানা এলাকায়। জানা গিয়েছে, ডুবে যাওয়া নৌকাতে ৫৫ জন যাত্রী ছিলেন৷ সূত্রের দাবি, যাত্রীদের মধ্যে এখনও ১০ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ যাত্রীদের মধ্যে দু’জন শিশু আছে বলে জানা গিয়েছে। নিখোঁজদের উদ্ধার করতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

জানা গিয়েছে, নৌকায় থাকা সকলেই পটনার দাউদপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা শ্রমিকরা দিনের কাজ শেষ করে নদী পেরিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সেসময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ডুবুরিদের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও ১০ জনের খোঁজ মেলেনি। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রবল বাতাস ও স্রোতের কারণে নৌকাটি গঙ্গার মাঝখানে উলটে গিয়েছিল। বর্ষার মরশুম থাকায় নদীতে প্রচুর জল। তাই উদ্ধারে কিছুটা ব্যাঘ্যাত ঘটছে।

পটনার জেলাশাসক ডাঃ চন্দ্রশেখর সিং ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি বলেছেন, রবিবার ডুবুরিদের ব্যাপক তল্লাশি অভিযান ও চেষ্টা সত্ত্বেও নিখোঁজ কোনও ব্যক্তিরই সন্ধান পাওয়া যায়নি। সোমবারও তল্লাশি অভিযান জারি থাকবে। এদিকে শাহপুর থানার এসএইচও মোহাম্মদ শফির আলম বলেন, ‘উলটে যাওয়া নৌকাটিতে বেশিরভাগ যাত্রী কৃষক ছিলেন। তাঁরা পাশের গ্রামে ফসল চাষ করে নিজেদের বাড়ি ফিরছিলেন। তবে ঘটনার কারণ নিয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। প্রাথমিক পুলিশ তদন্তে বলা হয়েছে যে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে একপাশে হেলে পরে। এরপর সেটি উলটে যায়।’

Published by:

Share Link:

More Releted News:

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ