ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : যোগীর রাজ্য উত্তরপ্রদেশের বেগমপুরায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল। বুধবার এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কুড়ি বছরের এই যুবকের নাম আনিস। আনিসের পরিবারের সদস্যদের তরফে জানানো হয়েছে, আনিসের কাছে একটি ফোন আসে। ফোন আসার পরই ঘর ছাড়ে আনিস। এরপরই সে ঘর থেকে বেরিয়ে যায়। তবে কী কারণে আনিস ঘর ছেড়ে বেরিয়ে গেল, সেবিষয়ে পুলিশ ধন্দে রয়েছে। অনেক খোঁজাখুজির পর আনিসকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেগমপুরার অতিরিক্ত পুলিশ সুপার সাগর জৈন জানান, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আনিসের পরিবারের তরফে জানানো হয়েছে, আনিসকে খুন করা হয়েছে। খুন করে তাঁকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে্ এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হবে।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?