সাতসকালে বোমা হামলার হুমকি দিল্লির একাধিক স্কুলে, জারি তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সাতসকালে বোমা হামলার হুমকি এল দিল্লির একাধিক স্কুলে। শনিবার সাতসকালে এই ঘটনা ঘটে। হুমকি আসার সঙ্গে সঙ্গে স্কুলগুলি থেকে বার করা হচ্ছে পড়ুয়াদের। জোরকদমে শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে খবর, দিল্লির নামী দামি বেশ কিছু বেসরকারি স্কুলে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত স্কুলের ক্যাম্পাসগুলিতে পৌঁছায় পুলিশ। তড়িঘড়ি বের করে আনা হয় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের। এখনও স্কুলগুলিতে সার্চ অপারেশন চালানো হচ্ছে।

ইদানিং সময়ে বোমা হামলার হুমকি যেন জলভাত হয়ে যাচ্মাছে। এই এক সপ্তাহ আগেই দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণের হুমকি এসেছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই হুমকি এসেছে ‘কানিমোঝি থেভিদিয়া’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। হুমকি মেসেজে দাবি করা হয়েছিল, ১৯৯৮ সালের মতোই বিস্ফোরণ হবে। ফলে তড়িঘড়ি দিল্লি হাইকোর্ট খালি করে  দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। যদিও সেই সময় কোনও বিস্ফোরক পাওয়া যায়নি হাইকোর্ট চত্বর থেকে।

গত জুলাই মাসে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল রাজধানী দিল্লির তিনটি স্কুলে। হুমকি আসার পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়। দিল্লি পুলিশ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সেই সময় জানিয়েছিল, এই স্কুলগুলি হল চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল, দ্বারকার সিআরপিএফ স্কুল এবং রোহিণীর একটি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে দুটি স্কুল ছিল সিআরপিএফদের ও নৌবাহিনীর। খবর পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। সেখান থেকেও সন্দেহজনক কোনও জিনিস উদ্ধার হয়নি।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর বোম্বে হাইও কোর্টে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল এসেছিল। তৎক্ষণাৎ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তের পর জানান, হুমকিটি সম্ভবত ভুয়ো। সতর্কতার পর হাইকোর্টের ভেতরে এবং আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালত প্রাঙ্গণে প্রবেশ এবং বের হওয়ার সময় তল্লাশি চালানো হয়।

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর