সাতসকালেই দিল্লির ৬ স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি। চলতি সপ্তাহে গত  সোমবার দিল্লির ৪০টা স্কুলে এসেছিল এই বোমা হামলার হুমকি বার্তা । সেই রেষ কাটতে না কাটতেই ফের দিল্লির ৬ টি স্কুলে এল বোমা হামলার হুমকি বার্তা। ইতিমধ্যেই পড়ুয়াদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, কৈলাশের পূর্বে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল এবং কেমব্রিজ স্কুলে এই বোমা হামলার হুমকি বার্তা আসে। সাতসকালে স্কুলের ইমেলে এই বার্তা আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষ। তারপরই স্কুলের পক্ষ থেকে বাচ্ছাদের পাঠানোর  নোটিশ জারি করা হয়।

এদিন ইমেল বার্তায় বলা হয়েছে, “আমি নিশ্চিত যে আপনারা সবাই যখন আপনার ছাত্ররা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেন তখন তাদের ব্যাগ ঘন ঘন পরীক্ষা করেন না। বোমাগুলি ভবন ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করতে যথেষ্ট শক্তিশালী।” ১৩ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর, উভয় দিনই বোমা বিস্ফোরণ হওয়ার বার্তা এসেছে ইমেলে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁচ্ছে দমকল বিভাগ, পুলিশ এবং বোমা শনাক্তকারী দল, ডগ স্কোয়াড। দিল্লি পুলিশ আইপি অ্যাড্রেস নিয়ে তদন্ত করছে এবং ইমেল প্রেরককে খুঁজছে। 

আর এই ঘটনার খবর পেয়ে আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বোমার হুমকির প্রতিক্রিয়া “অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক। যদি এটি চলতে থাকে, তাহলে এটি শিশুদের উপর কতটা খারাপ প্রভাব ফেলবে? তাদের পড়াশোনার কী হবে?”

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর দিল্লির ৪০ টি স্কুলে ইমেলে বোমা বিস্ফোরণের বার্তা আসে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের সকলে। ঘটনাস্থলে বোম স্কোয়াড গিয়েও কিছু খুঁজে পায়নি। তবে কেন বারবার আসচ্ছে এই বিস্ফোরণ বার্তা? সেই দিকেই তদন্তে নজর দেবেন বলেই পুলিশ সূত্রে খবর।

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে