‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

কান চলচ্চিত্র উৎসবের জন্যে সোমবারই (১১ মে) ফ্রান্সে পৌঁছেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এ বছর দ্বিতীয়বার তিনি কানে ভারতের প্রতিনিধিত্ব করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কান চলচ্চিত্র উৎসবের জন্যে সোমবারই (১১ মে) ফ্রান্সে পৌঁছেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এ বছর দ্বিতীয়বার তিনি কানে ভারতের প্রতিনিধিত্ব করছেন। গতকাল সোমবার অভিনেত্রীকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। পাশাপাশি তাঁকে ফ্রান্স রিভিয়েরায়ে অবতরণের পরেও কালো পোশাকে দেখা যায়। তাঁর অসাধারণ লুক সকলকে মুগ্ধ করেছিল। অভিনেত্রী গ্লোবাল বিউটি ব্র্যান্ড লরিয়ালের একজন ভারতীয় অ্যাম্বাসাড র। পাশাপাশি বলিউড ডিভা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও লরিয়াল ব্র্যান্ডের একজন ভারতীয় ambassador। যাই হোক, প্রতি বছরই কানে ভারতীয় তারকাদের দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

বিশেষ করে, রেড কার্পেটে তাঁদের উপস্থিতি সকলের নজর কেড়ে নেয়। যাই হোক, এ বছর ৭৯ তম কান চলচ্চিত্র উৎসবে একাধিক ভারতীয় তারকাদের দেখা যাবে। তবে ভারতীয় তারকা হিসেবে আলিয়াকেই এ বছর প্রথম কানে দেখা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর রেড কার্পেটে উপস্থিত হওয়ার লুকও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে স্ট্রাকচার্ড করসেট বল গাউনে দেখা গিয়েছে। কিন্তু তাঁর শরীরে কোনও গয়না দেখা যায়নি। তাঁকে গাড়ি থেকে নেমে দুজনের হাত ধরে অনুষ্ঠানস্থলের দিকে এগোতে দেখা গিয়েছে। ২০২৫ সালে আলিয়াকে প্রথম কান চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল। এ বছর লরিয়ালের ব্র্যান্ড ambassador হিসেবে আলিয়া কানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

 

তবে একটি বিষয় এখন আলোচনায় রয়েছে, সেটা হল, একটি ইনস্টাগ্রাম ভিডিও। মার্টিনেজ হোটেলের ছাদ থেকে ল’রিয়াল ব্র্যান্ডের একটি পোস্টার টাঙানো হয়েছে। যেখানে আলিয়া ছাড়াও এই ব্র্যান্ডের আরও অভিনেত্রী ambassador-দের ছবি রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে, সেখানে ঐশ্বর্য রাই বচ্চনের মুখ নেই। অথচ তিনিই লরিয়াল ব্র্যান্ডের প্রথম ভারতীয় মুখ। তাতেই ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন, সবাই প্রশ্ন তুলে বলেছেন যে, কেন এত বছরের ব্র্যান্ডের মুখ ঐশ্বর্যকে ওই পোস্টারে দেখা যায়নি। তবে এই বিতর্ক নিয়ে ব্র্যান্ডটি এখনও কোনও মন্তব্য করেননি। এদিকে আলিয়ার হাতে এখন স্পাই ছবি ‘আলফা’ রয়েছে। যেখানে তিনি শর্বরীর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন। এছাড়াও তাঁর হাতে সঞ্জয় লীলা বনসলীর ‘love and war’ ছবি রয়েছে। যেখানে তিনি স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক