প্রাক্তন স্বামীকে মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ বোম্বে হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিবাহ বিচ্ছেদের পর স্বামীর খোরপোশ দিতে হবে চাকরিরত স্ত্রীকে। কারণ , স্বামী অসুস্থ । এবার এমনই নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার কোর্টের তরফে জানান হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামীর অসুস্থতার কারণে রোজগার করতে না পারলে কর্মরত স্ত্রীকেই মাসিক ১০ হাজার টাকা করে দিতে হবে।

বিচারপতি শর্মিলা দেশমুখের সিঙ্গল বেঞ্চ জানায় , হিন্দু বিবাহ আইনের ২৪ নম্বর ধারায় ‘সঙ্গী’ আছে। অর্থাৎ স্বামী এবং স্ত্রী । এখানে বলা হয়েছে, স্বামী বা স্ত্রী যে কোন একজনের ভরণপোষণের ক্ষমতা না থাকলে অন্য একজনকে তা  নিতে হবে। তাই বোম্বে  আদালত রায় দেয়, ওই মহিলার প্রাক্তন স্বামী অসুস্থ । তাই রোজগারের ক্ষমতা নেই। সেইজন্য কর্মরত প্রাক্তন স্ত্রীকেই মাসিক ১০ হাজার টাকা করে দিতে হবে স্বামীকে।

২০২০ সালের মার্চ মাসে দেওয়ানি আদালত ওই মহিলাকে  তাঁর প্রাক্তন স্বামীকে মাসিক ১০,০০০ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কেই চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে যান ওই মহিলা। অন্যদিকে মামলা চলাকালীন সময়  মামলাকারী মহিলা আদালতে বলেন, ‘তিনি আর্থিকভাবে ভরণপোষণ দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ গৃহঋণ পরিশোধের পাশাপাশি তাদের নাবালক সন্তানের দায়িত্ব নিতে হয়। মহিলার আরও দাবি, ২০১৯ সালে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তা শুনে হাইকোর্ট বলে, যদি উপার্জন নাই করেন তাহলে সন্তানের খরচ কীভাবে সামলাচ্ছেন। এই তথ্যটা সামনে আনা দরকার ছিল ওই   মহিলার। সেইজন্যই অসুস্থ  প্রাক্তন স্বামীর দায়িত্ব নিতে হবে ওই মহিলাকে।  

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১