উদ্ধবের সম্পত্তি নিয়ে সিবিআই-ইডি তদন্ত চেয়ে দায়ের জনস্বার্থ মামলা খারিজ

পাশাপাশি মামলাকারীদের ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবারের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ধীরাজ ঠাকুর ও বিচারপতি বাল্মিকী মেনজেস জনস্বার্থ মামলা খারিজ করার পাশাপাশি মামলাকারীদের ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর স্ত্রী রশ্মি ঠাকরে এবং দুই আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে সিবিআই ও ইডিকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দুই মোদি ভক্ত গৌরী ভিড়ে ও অভয় ভিড়ে। আবেদনকারীদের বক্তব্য ছিল, উদ্ধব, তাঁর স্ত্রী কিংবা দু্ই ছেলে কখনই নিজেদের পেশার কথা জানাননি। অথচ মুম্বইয়ের মতো বিলাসবহুল শহরের পাশাপাশি রায়গড় জেলায় কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁদের নামে। কোথা থেকে ওই সম্পত্তি এলো তা খুঁজে বের করতে সিবিআই, ইডিকে দিয়ে তদন্ত করানো হোক।

বম্বে হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আবেদনকারী গৌরী ভিড়ে ও অভয় ভিড়ের অভিযোগ পেয়ে রাজ্যের অর্থনৈতিক অপরাধ শাখা তদন্ত শুরু করেছে। এদিন জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে বিচারপতি ধীরাজ ঠাকুর ও বিচারপতি বাল্মিকী মেনজেস বলেন, ‘এই ধরনের জনস্বার্থ মামলা বিচার প্রক্রিয়াকে অপমান ছাড়া আর কিছু নয়। আবেদনকারীরা তদন্তের জন্য চরকি পাকের মতো ছুটছেন।’ এর পরেই দুইও আবেদনকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতিরা।  

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা