ভীমা কোরেগাঁও মামলা, default bail সুধা ভরদ্বাজকে

এই মামলায় বাকি অভিযুক্তরা ডিফল্ট বেলের জন্য আর্জি জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভীমা কোরেগাঁও মামলায় ডিফল্ট বেল পেলেন সুধা ভরদ্বাজ।

বুধবার বম্বে হাইকোর্টের বিচারপতি এসএস শিন্ডে এবং বিচারপতি এনজে জমাদারকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। তবে একই মামলায় অপর অভিযুক্ত সুধীর ধাওয়াল-সহ সাতের জামিন মঞ্জুর করতে অস্বীকার করে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, সুধা ভরদ্বাজকে আদালতে পেশ করতে জাতীয় গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

উল্লেখ করা যেতে পারে, বিশেষ একটি সম্প্রদায়কে উস্কে সাম্প্রদায়িক সম্প্রীতি নেষ্টার অভিযোগ রয়েছে সুধা ভরদ্বাজ-সহ ১৪ জনের বিরুদ্ধে। এই মামলার অপর অভিযুক্ত স্ট্যান স্বামী বন্দি থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই  ঘটনায় তোলপাড় হয়ে ওঠে দেশ। স্ট্যান স্বামীর জন্য একাধিকবার জামিনের আবেদন করা হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি আইনজীবী আদালতকে  জামিন খারিজের আর্জি জানায়। আদালত ওই আর্জি মেনে জামিন খারিজ করে। বন্দি থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জেলের কুঠুরিতেই কার্যত পচে মরতে হয়েছে।

একই অভিযোগে অভিযুক্ত তেলেগু কবি ভারভারা রাও। তিনিও জামিনের জন্য আবেদন করেছিলেন। চলতি বছর ফেব্রুয়ারিতে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। জামিনের মেয়াদ ৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এই মামলায় বাকি অভিযুক্তরা ডিফল্ট বেলের জন্য আর্জি জানিয়েছেন। এরা হলেন সুধীর ধাওয়ালে, ভি গঞ্জালভেস, অরুণ ফেরেইরা, মহেশ রাউত, রুনা উইলসন, সোমা সেন, সুরেন্দ্র গ্যাডলিং।

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের