এই মুহূর্তে

মোদির নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট তৃণমূল-সহ ১৯ বিরোধী দলের

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর সেই উদ্বোধন অনুষ্ঠান সর্ব প্রথম বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের পথে একে একে আরও ১৮ বিরোধী দল প্রধানমন্ত্রীর নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিল।

তৃণমূল কংগ্রেস ছাড়াও নরেন্দ্র মোদির নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি, সিপিআইএম, সিপিআই, আরজেডি, ডিএমকে, শিবসেনা (উদ্ভব ঠাকরে গোষ্ঠী), ভিসিকে, মুসলিম লিগ, এনসিপি-সহ ১৯ বিরোধী দল। খুব শীঘ্রই এই ১৯ দলের তরফে যৌথভাবে একটি বিবৃতি জারি করে বয়কটের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে বিআরএস এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর না করলেও তারা পৃথকভাবে বিবৃতি দিয়ে বয়কটের সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য নয়া সংসদ ভবনের উদ্বোধন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রীকে দিয়ে করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক দল। এমনকী রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে সংসদ ভবনের উদ্বোধন করছেন বলেও বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিল বিরোধী দলগুলি।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ