নবদম্পতি সহ ৫ জনকে খুন করে আত্মঘাতী যুবক

শুধু তাই নয় ৫ জনকে খুন করার পরে নিজেকে গুলি করে খুন করেছে ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইয়ের বিয়ে হয়েছিল সবে। বিয়ের একদিন পরে ভাই, ভাইয়ের স্ত্রী, পরিবারের অন্য দুই সদস্য এবং এক বন্ধুকে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে খুন করল যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরির এক গ্রামে। শুধু তাই নয় ৫ জনকে খুন করার পরে নিজেকে গুলি করে খুন করেছে ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শিব বীর যাদব (২৮) (Shiv Veer Yadav)। কুঠার দিয়ে পরিবারের ৫ জনকে খুনের পর অভিযুক্ত নিজের মাসিকে লক্ষ্য করে গুলি চালায়। তার পর নিজেকে গুলি করে খুন করে সে।

মযইনপুরির পুলিশ সুপার বিনোদ কুমার (Vinod Kumar) বলেন, মৃতদের শনাক্ত করা হয়েছে। নিহতরা যথাক্রমে নববিবাহিত দম্পতি সোনু যাদব এবং সোনি (২০), সোনুর ভাই ভুলন যাদব, শ্যালক সৌরভ এবং বন্ধু দীপক (২০)৷ ইতিমধ্যে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে মইনপুরির জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV