দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেসিআর কন্যা কবিতাকে গ্রেফতার করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টানা কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরে তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতাকে গ্রেফতার করে  নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেসিআর কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইডির তরফে কবিতাকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  

দিল্লিতে মদের দোকানের লাইসেন্স বিলি সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদিন দুপুরেই বিআরএস নেত্রীর কবিতার হায়দরাবাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরেই বিস্তারিত তথ্য জানতে কেসিআর কন্যাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে মামলার চার্জশিটে দাবি করা হয়, আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, সেই সংস্থার ৬৫ শতাংশের মালিক কবিতা।

গত বছরেই দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে দীর্ঘক্ষণ জেরা করেছিল সিবিআই। যদিও দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছিলেন কবিতা। গত এক বছরের বেশি সময় ধরে ইডির সমন এড়িয়ে চলছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। এমনকি ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত তাঁকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরেই বড়সড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়