নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেলেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ সুখবীর সান্ধু-জ্ঞানেশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতোই  নির্বাচন কমিশনের গৈরিকীকরণ সম্পূর্ণ করল মোদি সরকার। দুই নির্বাচন কমিশনারের পদে বেছে নেওয়া হল বিজেপির কট্টের সমর্থক হিসাবে পরিচিত সুখবীর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমারকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দুজনকে বেছে নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। যদিও তিনি যে দুই ‘গেরুয়া ঘনিষ্ঠ’ প্রাক্তন আমলার নিয়োগ নিয়ে সহমত পোষণ করেননি, তাও জানিয়েছেন। প্রাক্তন আমলারা মনে করছেন, ‘কমিশনার হিসাবে বিজেপির কট্টর সমর্থক সুখবীর সাধু ও জ্ঞানেশ কুমারকে বেছে নিয়ে নির্বাচন কমিশনের রাজনীতিকরণ সম্পূর্ণ করল মোদি সরকার। নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার সম্ভাবনা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল।’

গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েছিলেন অনুপ চন্দ্র। আর গত সপ্তাহে আচমকই ইস্তফা দিয়েছিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। সূত্রের খবর, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার যেভাবে ‘রাজনৈতিক প্রভু’ বিজেপি নেতাদের নির্দেশে নির্বাচন কমিশনের কাজকর্ম চালাচ্ছিলেন তাতে ক্ষুব্ধ হয়েই ইস্তফা দিয়েছেন গোয়েল। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনা নিয়ে রাজীব যেভাবে ওই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে ‘কার্যত যুদ্ধ’ ঘোষণা করেছেন, তা মেনে নিতে পারেননি।

লোকসভা ভোটের মুখে দুই কমিশনারের পদ শূন্য হওয়ায় এক অচলাবস্থা তৈরি হয়েছে। যে কারণে ভোট নির্ঘন্ট ঘোষণা করা যায়নি এখনও পর্যন্ত। দুই কমিশনারের শূন্য পদে নিয়োগ নিয়ে জরুরি বৈঠক ডেকেছিল কেন্দ্র। কাদের নাম নির্বাচন কমিশনারের পদে বিবেচনা করা হচ্ছে তার তালিকা চেয়ে পাঠিয়েছিলেন নিয়োগ কমিটির অন্যতম সদস্য তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। বুধবার রাতে তাঁর কাছে ২১২ নামের এক তালিকা পাঠানো হয়। ওই তালিকা দেখে ঘাবড়ে যান কংগ্রেস নেতা। এদিন দুপুরে বৈঠকের মুখে তাঁকে ছয়জনের একটি তালিকা দেওয়া হয়। ওই তালিকা দেখে কিছুটা বিস্মিত হন অধীর। বৈঠক শেষে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘কাদের নিয়োগ করা হবে, তা আগে থাকতেই ঠিক করে রাখা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে নিজেদের পছন্দের ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসাবে বেছে নিয়েছে সরকার।’

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের