মেঘালয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, হত ছয়

দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকােল

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: মেঘালয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় জন। আহত বহু। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে খবরে প্রকাশ। আহতদের  উইলিমনগর এবং তুরা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য এই দুর্ঘটনা। 

রাজ্য পরিবহণ দফতর সূত্রে পাওয়া খবের জানা গিয়েছে,  বাসটি তুরা থেকে সিকিম যাচ্ছিল। নংস্রাম সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বাসটি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনা ঘটে গভীর রাতে। ফলে অধিকাংশ যাত্রী সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থেল পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীতে ডুবুরি নামিয়ে শুরু হয় উদ্ধারকাজ। বেশ কয়েকজন যাত্রী জানিয়েছেন, রাস্তা ফাঁকা থাকায় চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন। সেতুটে ওঠার আগে বাসটি রেলিংয়ে ধাক্কা মারে। মাঝরাতে ওই বিকটশব্দ শুনে আচমকাই ঘুম ভাঙে যাত্রীদের। কিন্তু কিছু করার ছিল না।  এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ১৬জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত ছজনের মধ্যে চারটি দেহ আপাতত উদ্ধার করা সম্ভব হয়েছে।  জীবীত অবস্থায় এখনও পর্যন্ত ১৬জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে বাসের চালকও রয়েছেন বলে খবরে প্রকাশ। মৃতদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে।  

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

হাপুরে বিদ্যুৎ বিভ্রাট! গরমে নাজেহাল বিক্ষোভকারীদের দেখে মেজাজ হারালেন পুলিশকর্তা, বললেন…

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা