খবর পাকা! মা হতে চলেছেন ক্যাটরিনা, লন্ডনে হবে তাঁর প্রথম সন্তান, বলছে সূত্র

ভিকি, যিনি সম্প্রতি ছাভা ছবির শুটিং শেষ করে তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে লন্ডনে রয়েছেন। তবে ক্যাটরিনা এবং ভিকি এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, যা রটে, তা কিছুটা হলেও বটে। বলিউড অভিনেত্রীদের প্রেগনেন্সির খবর জানার জন্যে গোটা বিশ্ব উৎসুক। কিন্তু বিশ্বকে বোকা বানানোই তাঁদের কাজ। যেমন গোটা ২০২৩ সাল জুড়েই শিরোনাম হয়েছিল অনুষ্কা শর্মার দ্বিতীয়বার প্রেগনেন্সির খবরটি। কিন্তু এত গুঞ্জনের পরেও বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা, মুখে টুটি নাড়ে নি। অবশেষে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে তারকা দম্পতি ঘোষণা করেন যে, অনুষ্কা ছেলে আকায়ের জন্ম দিয়েছেন। আর তাঁদের ছেলের জন্ম হয়েছে লন্ডনে। গোটা বিশ্বের থেকে বিষয়টি আড়াল করতেই যে, তাঁদের এমন পরিকল্পনা ছিল তা স্পষ্ট। এদিকে শোনা যাচ্ছে, অনুষ্কার মতো অভিনেত্রী ক্যাটরিনা কাইফও প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন লন্ডনে।

যদিও ক্যাটরিনার প্রেগনেন্সির খবরটি বহুদিনের জল্পনা। কিন্তু এ নিয়ে কখনই কোনও প্রতিক্রিয়া জানান নি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। গতকাল লন্ডনে অভিনেত্রীর বেবি বাম্প-সহ একটি ভিডিও ভাইরাল হতেই জল্পনা আরও উস্কে যায়। ২০২১ সালের ডিসেম্বরে ভালবেসে বিয়ে করেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। যদি অভিনেত্রীর প্রেগনেন্সির জল্পনা সঠিক হয়, তাহলে বিয়ের আড়াই বছরের মাথায় মা হবেন নায়িকা। আর তাঁদের প্রথম সন্তানের জন্ম হবে লন্ডনেই। একটি রিপোর্ট বলছে, ক্যাটরিনা লন্ডনে তার প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। ভিকি, যিনি সম্প্রতি ছাভা ছবির শুটিং শেষ করে তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে লন্ডনে রয়েছেন। তবে ক্যাটরিনা এবং ভিকি এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। অপ্রত্যাশিত তাদের জন্য, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যুক্তরাজ্যেই বড় হয়েছেন।

তিনি লন্ডনের হ্যাম্পস্টেডে একটি বাড়ির মালিক। গতকাল ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ক্যাটরিনা গর্ভাবস্থাতে লন্ডনে ভিকির সঙ্গে হাত মিলিয়ে হাঁটছেন। উল্লিখিত ভিডিওতে, দম্পতিকে বেকার স্ট্রিটে হাঁটতে দেখা যাচ্ছে। আর ভিডিও দেখে স্পষ্ট, ক্যাটরিনা দীপিকার চেয়েও বেশি মাসের গর্ভবতী। পাপারাজ্জিদের থেকে লুকানোর জন্যেই তিনি এই সময়টা লন্ডনে থাকছেন। এদিকে ইনস্টাগ্রামে, ৪০ বছর বয়সী এই অভিনেত্রী গত কয়েক মাসে তাঁর কোনও ছবি শেয়ার করেননি। তিনি শুধুমাত্র প্রচারমূলক ভিডিও পোস্ট করছেন। এদিকে, কাজের ফ্রন্টে, ক্যাটরিনাকে শেষবার মেরি ক্রিসমাসে বিজয় সেথুপতির বিপরীতে দেখা গিয়েছিল এবং ভিকিকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খান-অভিনীত ডাঙ্কিতে। তার পরে তৃপ্তি ডিমরির সঙ্গে ব্যাড নিউজ এবং পাইপলাইনে রশ্মিকা মান্দানার সঙ্গে ছাভা রয়েছে।

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ