শূন্যে ভেসে থাকা খাবার নভোচারীরা কীভাবে খান ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  মহাকাশের জীবন পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে হয় নভোচারীদের। এরজন্য আর পাঁচটা মানুষের মত তাঁদের জীবনযাপন হয় না।নিজেদের ইচ্ছেমত খেতেও পারেন না তাঁরা। এই প্রসঙ্গে উঠে আসে মহাকাশে নভোচারীরা কেমন জীবন কাটান ?  খাবার খান কীভাবে ?  আপনি কী জানেন তাঁদের খাবার খাওয়ার নিয়ম রয়েছে! জেনে নিন বিস্তারিত।

যেহেতু মহাকাশে মধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাজ করে না। তাই সেখানে মানব দেহের বেশ কিছু পরিবর্তন ঘটে থাকে। হাড়ের ক্ষয় রোধ থেকে শুরু করে শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। তাই একজন নভোচারীর মহাকাশে টিকে থাকতে হলে নিজের শরীরের যত্ন নিতে হয়। উপযুক্ত ভিটামিনস, খনিজ, পুষ্টি গ্রহণ না করলে একজন নভোচারীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

ধরুন আপনি খাবার খেতে যাচ্ছেন অমনি খাবার উঠল শূন্যে ! না এটা ভৌতিক কান্ড নয় সত্যি। মহাশূন্যে এমনই হয়ে থাকে। যেহেতু মহাকাশে মধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাজ করে না। তাই সেখানে সবকিছু ভাসমান অবস্থায় থাকে। স্কুল বাচ্চাদের মত নভোচারীরা একে অপরের খাবারে ভাগ বসিয়ে থাকেন। মহাকাশে খাবার তৈরি করতে হয় শূন্য মাধ্যাকর্ষণ শক্তির কথা মাথায় রেখে। কোনো থালা বাটি ব্যবহার করা যায় না, কারণ সেখানে সবই শূন্যে ভেসে বেড়ায়।

নভোচারীরা তাই খুব সাবধানে খাবার খেয়ে থাকেন। তাঁরা ভাসমান খাবার লুফে খান। খাবারের প্যাকেট টাই থালা হিসেবে ব্যবহার করতে হয়। এমনকী নাসার প্রধান পুষ্টিবিদ স্কট স্মিথ মহাকাশে অনুভূতি নিয়ে জানান যে, এজকন নভোচারী বুঝতে পারে না কতটা খেয়েছে বা পেট কতটা ভরেছে। অর্থাৎ পৃথিবীতে খাবার খেলে সেটা পেটে যেভাবে স্থায়ী হয়,মহাকাশে সেটা হয় না। পরিমাণ বোঝার জন্য তাঁদের বিশেষ যন্ত্র দেওয়া হয়।

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন