দিল্লি-অটোয়া সঙ্ঘাত তুঙ্গে, জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: প্রতি বছর অনুষ্ঠিত হয় জি-৭ সম্মেলন। এবারও তার অন্যথা হচ্ছে না। চলতি বছরের ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে জি-৭ শীর্ষ সম্মেলন। এবার সম্মেলন হবে কানাডায়। কানাডায় অনুষ্ঠিত হতে চলেছে এবারের সম্মেলন। এতে অংশ নেবে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। ভারত এই গোষ্ঠীর সদস্য নয়। তারপরেও ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে ভারত এই সম্মেলনে অংশ নিচ্ছে।

তবে এবার যেন কিছুটা ছন্দপতন ঘটল। এখনও পর্যন্ত মোদির কাছে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ আসেনি। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। তাই তাঁকে আহ্বান জানানো মানেই ভারতকে আহ্বান জানানো। এই বছর নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি আয়োজক দেশ কানাডা। ফলে এই প্রথম হয়তো মোদি সম্মেলনে যোগদান করবেন না। অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কেন নরেন্দ্র মোদিকে এবার আমন্ত্রণ জানাল না কানাডা, তা নিয়ে উঠছে বিবিধ প্রশ্ন। তবে প্রশ্নের মধ্যেই নিহিত রয়েছে উত্তরও। এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোর নেপথ্য কারণ হিসেবে সামনে এসেছে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে কানাডার মধুর সম্পর্ক নয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যার নেপথ্যে রয়েছে ভারতীয় সরকারি এজেন্টরা। কিন্তু ট্রুডোর এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছিল ভারত।

তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। ভারত ও কানাডা-দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে। এর ফলে সম্পর্ক উন্নতির আর কোনও জায়গা নেই। তার প্রভাবই সম্ভবত এই বছর পড়ল জি-৭ শীর্ষ সম্মেলনে।

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন