চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের কোন অংশকে পাকিস্তান বলা যাবে না , মন্তব্য প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটক হাইকোর্টের বিচারপতির পাকিস্তান নিয়ে মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আর এই বিষয় নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। বুধবার শুনানির সময় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ ভারতের ভূখণ্ডের কোনও অংশকে আমরা পাকিস্তান বলতে পারি না।‘

শুধু তাই নয় প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, ‘ প্রত্যেকটি আদালতকে এই বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে। এমন মন্তব্য করা উচিত নয় যা সমাজে  পক্ষপাতমূলক হিসাবে বিবেচিত হতে পারে।‘ন্যায়বিচার ও বিচার বিভাগের মর্যাদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডি ওয়াই  নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ । 

সম্প্রতি, কর্ণাটক হাইকোর্টে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদ নিয়ে  শুনানি চলছিল। সেইসময় বিচারপতি শ্রীশানন্দ বেঙ্গালুরুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাকে ‘পাকিস্তান’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয় একজন মহিলা আইনজীবীকেও নারী বিদ্বেষী নিয়ে মন্তব্য করেন বিচারপতি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বিচারপতির বক্তব্যের ভিডিও। নজর পড়ে সুপ্রিম কোর্টের। এরপরেই শীর্ষ আদালত কর্ণাটক হাইকোর্টের কাছে রিপোর্ট তলব করে । এই ঘটনার পর বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বেদব্যসাচার শ্রীশানন্দ। 

Published by:

Share Link:

More Releted News:

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ