পরিযায়ী শ্রমিকদের উপর হামলার গুজব, তামিলনাড়ুর বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের অভিযোগ

এই ঘটনায় বিহারের বিজেপির টুইটার অ্যাকাউন্ট পরিচালকের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে (Tamil Nadu) বিহারি পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) উপর হামলা করা হয়েছে বলে গুজব ছড়ানোর অভিযোগে বিজেপি নেতা কে আন্নামালাইয়ের (K Annamalai)  বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

বিজেপি নেতা কে আন্নামালাই সে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে পার্টিকে দায়ী করার একদিন পরে, পুলিশ তার বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া এবং গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের অভিযোগে মামলা দায়ের করেছে। তামিলনাড়ুর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় বিহারের বিজেপির টুইটার অ্যাকাউন্ট পরিচালকের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য শনিবার তামিলনাড়ুর বিজেপি নেতা আন্নামালাই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তিনি দাবি করেন, পরিযায়ী শ্রমিকরা তামিলনাড়ুতে নিরাপদ, কিন্তু মুখ্যমন্ত্রী স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে এবং এর জোটসঙ্গী দলের নেতারা পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে ঘৃণার কারণ।

উল্লেখ্য এর আগে  তামিলনাড়ু পুলিশ হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্করের সম্পাদক এবং স্থানীয় সংবাদমাধ্যম তানভীর পোস্টের মালিকের বিরুদ্ধে শত্রুতা ছড়ানো এবং দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে। গত সপ্তাহে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে গুজব ছড়িয়ে পড়ে যে তামিলনাড়ুতে বিহারের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে।

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!