দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রিয়াঙ্কা গান্ধি-কমলনাথের বিরুদ্ধে মামলা দায়ের ইন্দোর পুলিশের

নিজস্ব প্রতিনিধিঃ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, কমল নাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের ‘এক্স’ হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করল ইন্দোর পুলিশ। জ্ঞানেন্দ্র অবস্থি  সহ আরও অনেকের নাম রয়েছে এই এফআইআর-এ। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় শনিবার রাতে এই মামলা দায়ের করা হয়েছে।

এই প্রসঙ্গে ইন্দোর পুলিশ কমিশনার জানিয়েছেন যে, ইন্দোর ইউনিটের বিজেপির আইনি সেলের আহ্বায়ক নিমেশ পাঠক অভিযোগের ভিত্তিতে ৪২০,৪৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।  রাজ্যের ভাবমূর্তি নষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধি ‘এক্স’ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে, ‘মধ্যপ্রদেশের ঠিকাদারদের একটি ইউনিয়ন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছেন। সেই চিঠিতে অভিযোগ করা হয় ৫০ শতাংশ কমিশন দেওয়ার পরেই তাঁরা মাইনে পায়। কর্ণাটকের বিজেপি সরকার ৪০ শতাংশ কমিশন আদায় করত। মধ্যপ্রদেশে নিজেদের দুর্নীতির রেকর্ড ভেঙ্গে এগিয়ে গিয়েছে বিজেপি’। কমল নাথ, অরুণ যাদবও এই ধরণের দাবি করেছেন বলে অভিযোগ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেত্রীকে নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ দেখাতে বলেন।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিরোধী দল মিথ্যা রটাচ্ছে। শুক্রবার সন্ধ্যায়, গোয়ালিয়র পুলিশ প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Published by:

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ