সাতসকালেই ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বঘেলের বাড়িতে সিবিআই হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: বিড়ম্বনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভূপেশ বঘেলের। মহাদেব বেটিং অ্যাপ মামলায় বুধবার (২৬ মার্চ) সাত সকালেই ভিলাই এবং রায়পুরে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দিয়েছে সিবিআই। পাশাপাশি বঘেলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বেশ কয়েকজন বর্তমান ও প্রাক্তন পুলিশ আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সিবিআইয়ের অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে আখ্যা দিয়েছেন বঘেল। তাঁর কথায়, ‘সাধারণ মানুষের কাছে আমার ভাবমূর্তি কলুষিত করতেই ইডি-সিবিআইকে লেলিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। মানসিকভাবে হেনস্থা চালিয়ে আমার মনোবল ভাঙার চেষ্টা চালাচ্ছে। তাতে কোনও লাভ হবে না।’

অনলাইন জুয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে মহাদেব বেটিং অ্যাপের কর্ণধাররা। বিজেপির অভিযোগ, ‘ত‍ৎকালীন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের আশীর্বাদেই অবৈধভাবে ব্যবসা চালাতে পেরেছেন মহাদেব বেটিং অ্যাপের কর্ণধাররা। তার বিনিময়ে কংগ্রেসের তহবিলে প্রচুর পরিমাণ আর্থিক সাহায্য দিয়েছে।’ ২০২৩ সালে রাজ্যে বিধানসভা ভোটের আগেই একটি অডিও টেপ প্রকাশ করে ইডি। ওই অডিও টেপে মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে বঘেলের সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করতে শোনা যায় এক ব্যক্তিকে। যদিও ওই অডিও টেপে যার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, তিনিই পরে অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোর করে তাকে দিয়ে ভূপেশ বঘেল ও কংগ্রেসকে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে।’ ওই অডিও টেপ নিয়ে শোরগোল পড়ে যায়। এমনকি বিজেপির তরফেও মহাদেব বেটিং অ্যাপের কর্ণধারদের সঙ্গে বঘেলের যোগাযোগকে প্রচারে অস্ত্র করে তুলেছিল। তার ফায়দাও লুটেছিল পদ্ম শিবির। রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল কংগ্রেসকে।

চলতি মাসের শুরুতেই মহাদেব বেটিং অ্যাপ নিয়ে তদন্তে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে ফিরে যাওয়ার সময়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিককে। এদিন সকালে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টেই তাঁর বাড়িতে সিবিআইয়ের হানার খবর জানান বঘেল। খানিকটা ব্যঙ্গের সঙ্গে তিনি লিখেন, ‘আ গয়া সিবিআই। আগামী ৮ ও ৯ এপ্রিল আমদাবাদে কংগ্রেসের বৈঠক বসছে। ওই বৈঠকে রাজনৈতিক প্রস্তাব পেশ করার জন্য গঠিত কমিটির বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাওয়ার কথা ছিল। তার আগেই সিবিআই পৌঁচে গিয়েছে রায়পুর ও ভিলাইয়ের বাড়িতে।’

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন