চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে বাংলা-সিকিমের ৫০ স্থানে তল্লাশি সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহালয়ার সকালেই পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে পশ্চিমবঙ্গ ও সিকিমের ৫০টি জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়িতে অবস্থিত পাসপোর্ট সেবা লাগু কেন্দ্রের (পিএসএলকে) একজন সিনিয়র সুপারেন্টেন্ডেন্ট এবং এক দালালকে পাকড়াও করা হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষকে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে পাসপোর্ট সেবা লাঘু কেন্দ্র চালু করেছিল বিদেশ মন্ত্রক। কিন্তু ওই সেবা কেন্দ্র দুর্নীতির আখড়া হয়ে উঠেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। মোটা টাকার বিনিময়ে জাল নথি তৈরির মাধ্যমে পাসপোর্ট পাইয়ে দেওয়া হচ্ছিল। কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক-সহ অন্যান্য স্থানে থাকা পিএসএলকে’র আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে।

সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি ও বেসরকারি সংস্থার ২৪ আধিকারিকের বিরুদ্ধে পাসপোর্ট নিয়ে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমদৃএ মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে ১৬ জন পাসপোর্ট ইস্যু  করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অনবাসী ভারতীয় থেকে পাসপোর্ট পাওয়ার অযোগ্য লোকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাসপোর্ট ইস্যু করেছেন। এই চক্রের সঙ্গে আরও কারা-কারা জড়িত তার হদিশ পেতেই এদিনের তল্লাশি।  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ