মগজ ধোলাই! CBSE সিলবাস থেকে বাদ ‘গণতন্ত্র ও বহুত্ববাদ’, ফৈয়াজের কবিতা

সিবিএসই'র সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভবিষ্যতের নাগরিকদের মগজাস্ত্রে যাতে ভুল করেও ‘গণতন্ত্র ও বহুত্ববাদ’-এর মতো কেন্দ্রের বর্তমান শাসকদের অপছন্দের শব্দগুচ্ছ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে, তার জন্য কোমর কষে আসরে নেমেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ (CBSE)। দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে মোদি সরকার এবং সঙ্ঘ পরিবারের অপছন্দের একাধিক বিষয়কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বাদ যাচ্ছে মুঘল শাসন, প্রখ্যাত কবি ফৈয়াজ আহমেদ ফৈয়াজের কবিতাও। সিবিএসই’র সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা শনিবার জানিয়েছে, ‘সিবিএসই’র একাদশ ও দ্বাদশ শ্রেণির ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের বই থেলে নির্জোট আন্দোলন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস, শিল্প বিপ্লবের মতো গুরুত্বপূর্ণ বিষয় ছেঁটে ফেলা হচ্ছে। দশম শ্রেণির সিলেবাস থেকে যেমন ‘কৃষি ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব’ বাদ দেওয়া হচ্ছে, তেমনই বাদ দেওয়া হচ্ছে প্রখ্যাত উর্দু কবি ফৈয়াজ আহমেদ ফৈয়াজের দুটি কবিতা। গোটা বিশ্ব ভারতকে গণতন্ত্র ও বহুত্ববাদের দেশ হিসেবে চিনত। সিলেবাস থেকে ‘গণতন্ত্র ও বহুত্ববাদ’ অধ্যায়কেও ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আচমকাই দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে বিজেপি ও সঙ্ঘ নেতৃ্ত্বের অপছন্দের বিষয় কেন বাদ দেওয়া হচ্ছে তার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে সিবিএসই’র আধিকারিকরা নিজেদের দায় ঝেড়ে ফেলেছেন। তাঁদের বক্তব্য, ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ও ট্রেনিংয়ের (এনসিইআরটি)নির্দেশেই আগামী বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে পরিবর্তন আনা হচ্ছে।’

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর