২০২৬ থেকেই নয়া নিয়ম, ৭৫ শতাংশ হাজিরা না হলে বসা যাবে না CBSE পরীক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর থেকে নিয়মে কিছু পরিবর্তন আনতে চলেছে সিবিএসসি। মাধ্যমিক ও উচ্চমাধ্যেমিকের  পড়ুয়াদের স্কুলে ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে। এই নির্দিষ্ট হাজিরা না থাকলে সিবিএসই পরীক্ষায় বসা যাবে না।

জানা গিয়েছে, সিবিএসসি নয়া নিয়ম চালু করছে। আগামী বছর যাঁরা দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসছে, সেই শিক্ষার্থীদের জন্য ৭৫ শতাংশ স্কুলে হাজিরা থাকা আবশ্যক। বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পড়ুয়াদের এই উপস্থিতি সরাসরি অভ্যন্তরীণ নম্বরের সঙ্গে যুক্ত হবে। এর অর্থই হল, পুরো দুই বছর নিয়মিত স্কুলে যেতে হবে শিক্ষার্থীদের।

স্কুলের এই অভ্যন্তরীণ মূল্যায়ন একদিনের বা এককালীন পরীক্ষা নয়। বরং দুই বছরের শিক্ষার উপর ভিত্তি করে করা হয়। আগামী বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণি পাশ করতে চাইলে, শুধু পড়াশোনা করলেই হবে না। স্কুলে যাওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে পাশ করতে চাইলে স্কুলে নিয়মিত যাওয়া বাধ্যতামূলক। ১৫ সেপ্টেম্বর সিবিএসসি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে শুধু পড়াশোনার ওপরে পাশ করা নির্ভর করবে না। স্কুলে হাজিরা ও পড়াশোনা উভয়ের ওপর নির্ভর করবে পাশ করা। ২ বছরের পড়াশোনা ও কার্যকলাপের ওপরে সব নির্ভর হবে। এক বছরের পরীক্ষায় সেটা নির্ভর করবে না। যদি কোনও শিক্ষার্থী নিয়মিত স্কুলে না আসে. তাহলে স্কুলে তার অভ্যন্তরীন মূল্যায়ন হবেনা। সিবিএসসি স্পষ্ট করে জানিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণি ২ বছরের কোর্স হিসেবে বিবেচিত হবে। নবম-দশম একটি ব্লক। একাদশ-দ্বাদশ দ্বিতীয় ব্লক।

পাশাপাশি জানানো হয়েছে, দশমশ্রেণির পড়ুয়ারা ৫টি বাধ্যতামূলক বিষয় ছাড়াও আরও ২ বিষয নিতে পারবে। দ্বাদশের ক্ষেত্রে আরও ১টি বিষয় অতিরিক্ত নিতে পারবে। যে সকল পড়ুয়ারা কোনো বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে চাইলে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবে। কিন্তু যাদের উপস্থিতি বা অভ্যন্তরীন নম্বর সম্পূর্ণ থাকবে না, তাঁরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবেও অতিরিক্ত বিষয়ের পরীক্ষায় বসতে পারবেন না। এরজেরে স্পষ্ট শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত আসা বাধ্যতামূলক।

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের