Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনায় নিভৃতবাস? দেখে নিন কী কী নতুন নির্দেশিকা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল হোম আইসোলেশনে কী কী নিয়ম পালন করতে হবে। দেখে নিন সেই তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে বর্তমান করোনা সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা অনেকটাই কম। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তদের মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকরা হোম আইসোলেশন বা নিভৃতবাসে থাকার পরামর্শ দিচ্ছেন। তবে নিভৃতবাসের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে বা কীভাবে হবে চিকিৎসকা। তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে বুধবার, ৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল হোম আইসোলেশনে কী কী নিয়ম পালন করতে হবে। দেখে নিন সেই তালিকা-

মৃদু উপসর্গযুক্ত কোনও ব্যক্তি করোনা আক্রান্ত বাড়িতে নিভৃতবাসে থাকলে তাঁকে একটি নির্দিষ্ট কক্ষে থাকতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের থেকে পৃথক ভাবে নিভৃতবাস কাটাতে হবে। বিশেষ করে পরিবারের বয়স্ক এবং উচ্চ রক্তচাপ, কিডনির অসুখ, হার্টের সমস্যার মতো কো-মর্বিডিটি যুক্ত সদস্যদের থেকে দূরে থাকতে হবে।

যে ঘরে নিভৃতবাসে থাকবেন সেখানে যথেষ্ট আলো বাতাস চলাচলের সুযোগ থাকতে হবে। খোলা রাখতে হবে জানালাও।

করোনা আক্রান্ত ব্যক্তিকে সবসময় ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার করতে হবে। প্রতি আট ঘণ্টা অন্তর মাস্ক বদল করতে হবে। পাশাপাশি মাস্ক ভিজে গেলেও সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে। যদি অন্য কেউ ওই ঘরে প্রবেশ করতে চান, তাঁকে এন-৯৫ মাস্ক ব্যবহার করতে হবে।

করোনা রোগীর ব্যবহৃত মাস্ক ফেলে দেওয়ার আগে সেটিকে দু’টুকরো করে নির্দিষ্ট একটি আবর্জনার ব্যাগে রাখতে হবে ন্যূনতম ৭২ ঘণ্টা।

করোনা আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই পরিমাণে জল-সহ ফলের রস বা অন্য স্যুপ বা চা জাতীয় পানীয় পান করতে হবে। পাশাপাশি অন্তত ৪০ সেকেন্ড ধরে সাবান বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

করোনা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনও বাসন, চায়ের কাপ বা গ্লাস অন্য কেউ ব্যবহার করবেন না।

যে ঘরে করোনা আক্রান্ত থাকবেন, সেই ঘরের হাতের কাছে থাকা বা ব্যবহারযোগ্য আসবাবপত্রগুলি নিয়মিত সাবান জল বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

নিয়মিত রক্তের অক্সিজেন মাত্রা মাপতে হবে পালস অক্সিমিটার দিয়ে। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর শরীরে তাপমাত্রাও মাপুন। যদি ৩ দিনের বেশি শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে বা রক্তে অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের কম হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি কিংবা মানসিক সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে হবে চিকিৎসকের সঙ্গে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি