হিজবুল মুজাহিদিন সমর্থক আসিফ মকবুলকে সন্ত্রাসবাদী ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কাশ্মীরের বাসিন্দা হলেও বর্তমানে সৌদি আরবে ঘাঁটি গেড়েছেন আসিফ মকবুল দার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের অন্যতম প্রচারক তথা সমর্থক সৌদি নিবাসী আসিফ মকবুল দারকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দেশ বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী আসিফ মকবুল দারকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হচ্ছে।’ উল্লেখ্য, শুক্রবার রাতেই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা সদস্য আরবাজ আহমেদ মিরকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র। কাশ্মীরী পণ্ডিত লাগাতার খুনের পিছনে জড়িত থাকার অপরাধেই তাকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেন অমিত শাহের মন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কাশ্মীরের বারামুল্লা জেলার ওয়াগোরার বান্দি পাইনের বাসিন্দা আসিফ মকবুল দার গত কয়েক বছর ধরেই সৌদি আরবের দামনে ঘাঁটি গেড়ে রয়েছেন। সেখান থেকেই কাশ্মীর উপত্যকার তরুণ ও যুব প্রজন্মকে জঙ্গি সংগঠনে নাম লেখানোর জন্য ইন্ধন জুগিয়ে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের হয়ে প্রচার চালাচ্ছেন। শুধু তাই নয়, উপত্যকার যুবকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার জন্য লাগাতার প্ররোচিত করে চলেছেন।’ এ নিয়ে এখনও পর্যন্ত ইউএপিএ-তে ৫২ জনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি কাশ্মীরী পণ্ডিতদের লাগাতার খুনের পিছনে ইন্ধন রয়েছে আসিফ মকবুলের। উপত্যকায় জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার পিছনেও বিশেষ ভুমিকা রেখেছেন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) কাশ্মীরে বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম নিয়ে যে তদন্ত চালাচ্ছে তাতে নাম জড়িয়েছে হিজবুল মুজাহিদিন প্রচারকের।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার