আইএএসের পদ থেকে বরখাস্ত ‘বিতর্কিত’ আমলা পূজা খেদকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে আইএএস হিসাবে বরখাস্ত হলেন মহারাষ্ট্রের ‘বিতর্কিত’ শিক্ষানবিশ আমলা পূজা খেদকার। শনিবার কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগের তরফ থেকে ‘প্রতারণা’য় অভিযুক্ত শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অবিলম্বে বরখাস্তের নির্দেশ কার্যকর হবে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে।

মহারাষ্ট্রের পুণেতে শিক্ষানবিশ আমলা হিসাবে কর্মরত ছিলেন পূজা খেদকার। কিন্তু সরকারি নিয়মনীতি ভেঙে ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহার করে বিতর্কে জড়ান তিনি। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে একের পর এক স্বেচ্ছাচারিতামূলক কাজকর্মের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। ওই অভিযোগের প্রেক্ষিতে পূজার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার। আর সেই তদন্তেই ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরনোর মতো পূজার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ পায়।

অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র ব্যবহার ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণ কোটা হাতিয়ার করে আইএএস হওয়ার প্রমাণ মেলে পূজার বিরুদ্ধে। পরিচয় লুকিয়ে পরীক্ষায় বসার অপরাধে তাঁকে সাসপেন্ড করে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শুধু তাই নয়, ইউপিএসসি আয়োজিত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় পূজার অংশ নেওয়ার উপরেও বিশেষ নিষেধাজ্ঞা জারি হয়। সেই সঙ্গে ফৌজদারি অপরাধে মামলাও দায়ের করা হয় শিক্ষানবিশ আমলা হিসাবে কর্মরত পূজার বিরুদ্ধে। যদিও গ্রেফতারির হাত থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তাঁকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দেয়।

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের