যোগী সরকারের আয়োজিত গণবিবাহের অনুষ্ঠানে দেদারে লুঠ খাবার, ব্যবস্থাপনা ঘিরে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: হতবাক করার মতো ঘটনা! গণ বিবাহের অনুষ্ঠানে যা ঘটল তা দেখে সকলে থ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সরকারের আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, অতিথিরা চিপস এবং খাবারের প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা।

ঘটনাটি উত্তর প্রদেশের হামিরপুরে। মুখ্যমন্ত্রীর গণবিবাহ প্রকল্পের আওতায় ৩৮৩ জন দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধর সময়ের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাথ শহরের ব্রহ্মানন্দ বিদ্যালয়ের খেলার মাঠে এই গণবিবাহের অনুষ্ঠানটি হয়েছিল। জানা গিয়েছে খাবার বিতরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। উপস্থিত জনতা আলু-বাদাম এবং চিপস পরিবেশনকারী কাউন্টারের দিকে ছুটে যায়। এতেই পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে, খাবার দখলের চেষ্টায় একে অপরের উপর পড়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন: মেডিকেল কলেজ দুর্নীতি মামলায় একই সঙ্গে ১০ রাজ্যের ১৫ জায়গায় তল্লাশি ইডির

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, একজন বর চিপসের প্যাকেট নিয়ে পালিয়ে যাচ্ছে। ৩৮৩ জন দম্পতির মধ্যে ৩৮০ জন হিন্দু বিবাহের রীতি অনুসারে মালা বদল করেছেন, এবং তিনজন মুসলিম দম্পতি অনুষ্ঠান চলাকালীন তাদের বিয়ে সম্পন্ন করেছেন। বিয়ের অনুষ্ঠানের পর উপস্থিত কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং কিছুক্ষণের মধ্যেই বিশৃঙ্খলা শুরু হয়। বেশ কয়েকজন মহিলাকে একাধিক খাবার পরিবেশন করতে দেখা যায়, এবং কয়েকজনকে আলু-বাদাম নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। উত্তেজিত জনতার মধ্যে, একটি শিশুর হাত গরম চায়ের পাত্রে পড়ে যায় বলে জানা গিয়েছে। এতেই শিশুটি আহত হয়। হট্টগোলের সময় কোনও দায়িত্বশীল কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা যোগী রাজ্যে অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!