Rath Yatra 2024 : রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের কি হয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে মহাপ্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা হয়। এই উৎসবের সময় মহাপ্রভু জগন্নাথ, তাঁর বোন সুভদ্রা ও দাদা বলভদ্র তিন তিনটে রথে চড়ে মাসির বাড়িতে যান। প্রাচীন রীতি মেনে নীম কাঠ দিয়েই তাঁদের রথ নির্মাণ করা হয়। তাঁদের এই প্রতিটি রথের পৃথক নাম ও বিশেষত্ব রয়েছে।

মহাপ্রভু শ্রী জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, ৪৫ ফুট উচ্চতা বিশিষ্ট লাল ও হলুদ রঙের এই রথের চাকা সংখ্যা ১৬ টি। বলভদ্রের রথ তালধ্বজ , এর উচ্চতা ৪৪ ফুট ও চাকা ১৪ টি, এর রং লাল ও সবুজ  এবং মা সুভদ্রার ১২ চাকা বিশিষ্ট লাল ও কালো রঙের ৪২ ফুট উঁচু রথের নাম দেবদলন বা দর্পদলন বা পদ্মধ্বজ । এই তিনটি রথ অর্থাৎ নন্দীঘোষ, তালধ্বজ ও দেবদলন নির্মিত হয় যথাক্রমে ৮৩২ টি , ৭৬৩ টি ও ৫৯৩ টি কাঠ দিয়ে। তবে রথযাত্রার পর এই এতো এতো কাঠ যায় কোথায় ?

জগন্নাথ মন্দিরের প্রচলিত নিয়মানুসারে, রথ নির্মাণে যে কাঠ ব্যবহার করা হয়, তা পুরীর কাছে দাশপাল্লা ও রাণাপুর নামে দুটি সংরক্ষিত জঙ্গল থেকে নিয়ে আসা হয়।  প্রতিবছর রথের জন্য যে পরিমাণ গাছ কাটা হয়, ভবিষ্যতের কথা ভেবে ঠিক তার দ্বিগুণ পরিমাণ গাছ রোপণ করা হয়। প্রথা মেনে প্রতি বছর রথযাত্রা শেষে রথের কাঠ জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার করা হয় ও এর সাথে তিনটি রথের চাকা ভক্তদের মধ্যে অর্থের বিনিময়ে বিলি করা হয়।

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা