দিল্লির উপরাজ্যপালের সঙ্গে চরম সংঘাতে মুখ্যমন্ত্রী কেজরি

প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিদেশ সফরকে কেন্দ্র করে সংঘাত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংঘাতের কারণ দিল্লির প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ফিনল্যান্ড সফর। সুপ্রিম কোর্ট ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, দিল্লির উপরাজ্যপাল হিসেবে ভিকে সাক্সেনা কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। কেজরির দাবি, উপরাজ্যপাল সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা মানতে নারাজ। তিনি নিজেকে দিল্লির মুখ্যমন্ত্রীর সমান ক্ষমতার অধিকারী বলে দাবি করেন। মঙ্গলবার দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রীকে উপরাজ্যপালের উদ্দেশ্যে বলতে শোনা যায় – আপনি কে?  আমার সরকার রাজধানীর প্রাথমিক স্কুলের শিক্ষকদের ফিনল্যান্ড পাঠাতে চেয়েছে বিশেষ প্রশিক্ষণ নিতে। আপনি কোন অধিকারে সেই সফর বাতিল ঘোষণা করেছেন?

অন্যদিকে, উপারাজ্যপালের দাবি তিনি এই সফরের খরচ খরচার ব্যাপারে সরকারের কাছে জানতে চেয়েছেন। উপরাজ্যপালের সেই দাবিরও জবাব দিয়েছেন কেজরি। ভিকে সাক্সেনার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন – সেই খরচ-খরচা নিয়ে আপনাকে প্রশ্ন করার অধিকার কে দিল? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উল্লেখ করে কেজরি বলেন, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে উপরাজ্যপালের সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার নেই। আপনি সেই নির্দেশ মানতে অস্বীকার করছেন। বিধানসভা থেকে দিল্লির উপরাজ্যপালের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কেজরির বার্তা – দিল্লির স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আমার হোম ওয়ার্কের খাতা পরীক্ষা করেন না। আর আপনি শুধু আমার হোম ওয়ার্কের খাতার প্রত্যেক পাতা দেখছেন না। প্রতিটি পাতায় বানান, বাক্য গঠন ঠিক মতো হয়েছে কি না, সেটাও  খুঁটিয়ে দেখছেন। 

আরও পড়ুন এবার গুজরাতেও ঢুকে পড়ল আম আদমি পার্টি

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে