চিনা ভিসা সংক্রান্ত মামলায় জামিন পেলেন চিদম্বরম পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোট মেটার পর এবার জামিন পেলেন কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। চিনা ভিসা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কার্তিকে জামিন দিল দিল্লির নিম্ন আদালত। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন কার্তি।

দিল্লির নিম্ন আদালতের বিচারক কাবেরী বাওয়েজা অভিযুক্ত কার্তি চিদম্বরের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ইডির দাখিল করা চার্জশিটের ভিত্তিতে কার্তিকে ডেকে পাঠিয়েছিল আদালত। সেইমতো এদিন আদালতে উপস্থিত ছিলেন চিদম্বরম পুত্র। এদিন কার্তির জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। কার্তির বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালে কার্তির বাবা পি চিদম্বরম যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেইসময় টাকা বিনিময়ে ২৬৩ জন চিনা নাগরিককে ভিসা পাইয়ে দিয়েছিলেন কার্তি। তাঁর বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।

এবারের লোকসভা ভোটে তামিলনাড়ুর শিবগঙ্গা আসন থেকে ভোটে লড়ে জয়লাভ করেছিলেন কার্তি। কংগ্রেসের হয়ে ভোটে লড়েছেন তিনি। লোকসভা ভোটে জয়লাভের খবর আসার পরই এবার আদালতেও স্বস্তি মিলল কার্তির। 

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী