ঘিরে ধরেছিল অনেকগুলো কুকুর, তাড়া খেয়ে টালির চালে উঠল গরু, ভাইরাল সেই ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতিদিনই কতকিছু ভাইরাল হয়। কিছু জিনিস মন কেড়ে নেয়, কিছু আবার মন ভেঙে দেয় আবার কিছু জিনিস দেখলে আনন্দে ভরে ওঠে মন। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হেঁসে লুটোপুটি খাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যে ভিডিওতে দেখা গিয়েছে এক কৃষক তাঁর বাড়ির সামনে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন তাঁর পোষ্য গরুকে। সেই সময়ে একদল পথকুকুর গরুটিকে ঘিরে ধরে। কুকুরের ভয়ে গরুটি দড়ি ছিঁড়ে দৌড়োতে শুরু করে। তারপর গুরুটি কুকুরগুলির তাড়া খেয়ে লাফিয়ে উঠে পড়ে একটি বাড়ির টালির চালে। সেই ভিডিও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে) এখন ভাইরাল।

কথায় বলে গল্পের গরু গাছে ওঠে কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে গরু গাছে নয় বাড়ির টালির ছাদে লাফিয়ে উঠে পড়েছে। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের নিরাল গ্রামে। গ্রামেরই এক কৃষক বাড়ির বাইরে বেঁধে রেখেছিলেন গরুটিকে। তখনই একদল কুকুরের তাড়া খেয়ে বাড়ির টালির ছাদে ওঠার কাণ্ড ঘটায় গরুটি। টালির চালের উপরে একটি গরু দাঁড়িয়ে থাকতে দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, গরুটি বাড়ির কাছের পাথরের সাহায্যে ছাদে উঠে যায়। এই আকস্মিক দৃশ্য দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যান এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ ষাঁড়টি ছাদ থেকে পড়ে যেতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অনেক চেষ্টার পর স্থানীয়রা দড়ির সাহায্যে অবলা প্রাণীটিকে নামাতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী এবং গ্রামবাসীরা সেই ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্ধি করেন এবং এখন সেটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। রাজস্থানের আজমিরে এক অদ্ভুত ঘটনায় ঘটেছিল। একটি পথভ্রষ্ট ষাঁড় ৬০ ফুট উঁচু জলাশয়ের উপরে উঠে যায়। ক্রেন ব্যবহার করে দীর্ঘ লড়াইয়ের পর পথভ্রষ্ট ষাঁড়টিকে উদ্ধার করা হয়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে