নীতি আয়োগ বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী, দেখে নিন

আলোচনার বিষয় ছিল কেন্দ্র- রাজ্য সমন্বয়, জাতীয় শিক্ষা নীতি, কৃষি ক্ষেত্রে উন্নয়ন, পৌর প্রশাসন সংস্কার। ফের বকেয়া মেটানোর দাবি মুখ্যমন্ত্রীর ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (MODI) ডাকে রবিবার, আজ নীতি আয়োগ (NEETI AAYOG) বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রীরা। রাষ্ট্রপতি ভবনে ফের রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। এদিনের বৈঠকে মূলত আলোচনার বিষয় ছিল কেন্দ্র- রাজ্য সমন্বয়, জাতীয় শিক্ষা নীতি, কৃষি ক্ষেত্রে উন্নয়ন এবং পৌর প্রশাসন সংস্কার। সেখানেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন বলেন যুক্ত রাষ্ট্র পরিকাঠামো মজবুত করতে আরও উদ্যোগী হোক কেন্দ্র। উল্লেখ্য, তাঁর এবং বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ও বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে কেন্দ্র। এরপরে জাতীয় শিক্ষা নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের নয়া শিক্ষানীতি রাজ্যের ওপর ‘বোঝা’ হতে পারে। রাজ্যও বিকল্প শিক্ষা নীতি ভেবেছে। শিক্ষাবিদদের নিয়ে গঠন করা হয়েছে কমিটি। নয়া শিক্ষা নীতি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। বৈঠকে উঠে এসেছে কৃষি ক্ষেত্রে উন্নয়ন প্রসঙ্গ। বিশেষ জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে ডাল ও তৈল বীজ উৎপাদনে।

মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ করতে বিশেষ উদ্যোগ নিক কেন্দ্র। অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। এদিনের বৈঠকে অন্যতম আলোচনার বিষয় ছিল, পৌর প্রশাসন সংস্কার ও তার নয়া রূপায়ণ।

পশ্চিমবঙ্গের (WEST BENGAL) মুখ্যমন্ত্রী এদিন বলেন, সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্যগুলির প্রয়োজন আরও টাকা। কেন্দ্র আর্থিক ভাবে সাহায্য করুক। প্রকল্প বাস্তবায়নের জন্য বাড়ানো হোক বরাদ্দ। এর আগেও রাজ্যের প্রাপ্য বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়েই তিনি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এদিন নীতি আয়োগ বৈঠকে ফের বকেয়া মেটানোর দাবি জানালেন তিনি।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন