রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার না গেলেও তিনি তাঁর মন্ত্রিসভা সদস্য ও দলের সাংসদের নিয়ে পরে যাবেন রামলালাকে দর্শন করতে।

এদিন রামমন্দিরের প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, ‘মন্দির আমাদের কাছে বিশ্বাস ও গর্বের। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন প্রচুর মানুষের সমাগম হবে। আমি সেইদিন আসব না। পরে আমি আমার মন্ত্রিসভার সদস্য, বিধায়ক ও সাংসদদের নিয়ে অযোধ্যায় যাব।‘ এদিনই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশও জানান, তিনি ফেব্রুয়ারিতে রাম সেবা করতে অযোধ্যায় যাবেন।

অযোধ্যায় যখন রামমন্দির উদ্বোধনের তোড়জোড় চলছে, তখন মন্দিরে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, মহারাষ্ট্রের সমস্ত মন্দিরে যাতে স্বচ্ছতা অভিযান চালানো হয়, সেবিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সব পুণ্যার্থীদের বাড়িতে প্রদীপ জ্বালানোর কথা বলেছি।

উল্লেখ্য, রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পেলেও অযোধ্যায় যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ