দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জীবিত অবস্থায় দুর্নীতির কাদা গায়ে নিয়েই চলতে হয়েছিল। মৃত্যুর দুবছর বাদে সেই দুর্নীতি থেকেই ক্লিনচিট পেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। যদিও চাক্ষুস সেই বিষয়টি দেখতে পেলেন না প্রয়াত কংগ্রেস নেতা। কয়লা ব্লক বন্টন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। ওই মামলাকে সংক্ষেপে কলগেট কেলেঙ্কারি বলা হতো। ২০১২ সালে সেই মামলায় বিজেপি ইউপিএ সরকারকে কাঠগড়ায় তুলেছিল। দুর্নীতিগ্রস্ত বলে তদকালীন প্রধানমন্ত্রী মনমোহনের বিরুদ্ধে তোপ দেগেছিল গেরুয়া শিবির। গোটা মামলাটি পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। তদন্তভার বর্তায় সিবিআই-য়ের উপর। এবার সেই মামলাতে ক্লিনচিট পেলেন মনমোহন। আজ, বুধবার সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে।

আরও পডুন: ‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

আজ, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই রায় দিয়েছে। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ‘আমরা সিবিআইয়ের দাখিল করা ক্লোজার রিপোর্ট পর্যালোচনা করেছি। কোনও তদন্তকারী সংস্থার দাখিল করা তদন্ত সম্পর্কিত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে যে যে মানদণ্ড বিবেচনা করতে হয়, সেগুলি দেখে আমরা সন্তুষ্ট।আমরা ২০১৫ সালের ১১ মার্চের বিতর্কিত রায় এবং অভিযুক্তদের সমনের নির্দেশটিও বাতিল করছি। পুরো মামলাটি এখানেই সমাপ্ত করছি। মনমোহন সিংহ ২৬ ডিসেম্বর ২০২৪-এ প্রয়াত। তাই তাঁর পরিবারের তরফে করা মামলা খারিজের আর্জিটি খতিয়ে দেখা উচিত ছিল। সিবিআই-য়ের নিম্ন আদালতে বিষয়টি নিষ্পত্তি করতে পারত কোনও বিচারক। মামলাকারীর দুর্ভাগ্যজনক মৃত্যুর কারণে এই আর্জিটি খতিয়ে দেখেই নিষ্পত্তি করা যেত।’

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে