‘কর্তব্যে অবিচল থাকব’, সুপ্রিম রায়ের পরে প্রথম প্রতিক্রিয়া রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মোদি পদবি’ মন্তব্য মামলায় শুক্রবারই দেশের শীর্ষ আদালতে বড় সড় স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধি। সুরাত নিম্ন আদালতের দু’বছরের জেলের সাজার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের ওই রায়ের পরে প্রথম প্রতিক্রিয়ায় প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, ‘যাই হোক না কেন, আমি আমার কর্তব্যে অবিচল থাকব। ভারতের ভাবধারাকে রক্ষা করব।’

মোদি পদবি মামলায় শাস্তির উপর সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ দেওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। একদিকে যেমন তিনি সাংসদ পদ ফিরে পাচ্ছেন, তেমনই আগামী লোকসভা ভোটেও লড়তে পারবেন। রাহুলের সাজা স্থগিতের পরেই দেশজুড়ে খুশির উ‍ৎসবে মেতে উঠেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। বিভিন্ন জায়গায় আতশবাজি পুড়িয়ে, মিষ্টিমুখ করে চলছে আনন্দ প্রকাশের পালা।

দুপুরে শীর্ষ আদালতের রায়ের পরেই কংগ্রেস কর্মীরা এআইসিসির দফতরে রাহুলের ছবি, পোস্টার হাতে ভিড় জমান। ঢোল-তাসা নিয়ে নৃত্য করার পাশাপাশি রাজীব তনয়ের নামে জয়ধ্বনিও দেন। দীর্ঘদিন বাদে কংগ্রেসের সদর দফতরে উ‍ৎসবের আবহ লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে তিনটে নাগাদ বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে কংগ্রেস সদর দফতরে পৌঁছন রাহুল। দলীয় কর্মীদের উদ্দেশে হাত নাড়ান। আগে থেকেই দলের সদর দফতরে হাজির হয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। অনেকেই এগিয়ে এসে রাহুলের সঙ্গে হাত মেলান। জড়িয়ে ধরেন। দলের সদর দফতরে থাকাকালীনই সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের টুইটার হ্যান্ডলে প্রথম প্রতিক্রিয়া জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

 

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং