মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গড়লে ৫০০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার, প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

নর্মদা পুজোর মধ্য দিয়ে মধ্যপ্রদেশে বিদানসভা ভোটের প্রচার শুরু করল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, জবলপুর: মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গড়লে ৫০০ টাকায় দেওয়া মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার। মহিলাদের দেওয়া হবে মাসিক ভাতা। প্রতিটি পরিবার মাসে বিনা পয়সায় ১০০ ইউনিট বিদ্যু‍ৎ পাবে। সোমবার জবলপুরে এক জনসভায় এমনই একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি।

চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশের বিধানসভা ভোট। কর্নাটকে জয় হাসিল করার পরে এবার গোবলয়ের অন্যতম রাজ্যে ভোট প্রচার শুরু করে দিল কংগ্রেস। এদিন সকালে জবলপুরে নর্মদা নদীকে পুজো করে ভোট প্রচারের শঙ্খ বাজিয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধি। নর্মদা পুজোয় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ-সহ দলের রাজ্য নেতৃত্ব। মহাকৌশল অঞ্চল হিসেবে পরিচিত এলাকা বরাবরই মধ্যপ্রদেশের কুর্সিতে কোন দল বসবে তার ভাগ্য নির্ধারণ করে। ২০১৮ সালের বিধানসভা ভোটে মহাকৌশলের ৩৮ আসনের মধ্যে ২৪টিতে জিতেছিল কংগ্রেস। তার আগে ২০১৩ সালে বিজেপি জিতেছিল ২৪ আসনে। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে এবারেও মহাকৌশল এলাকার ওপরে বিশেষ নজর দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

নর্মদায় পুজো দেওয়ার পরে আরতিও করেন প্রিয়াঙ্কা। আরতি শেষে চলে যান জবলপুরের শহিদ স্মারক হিসেবে পরিচিত গোল বাজারে। সেখানে এক বিশাল জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘গত বার বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের মানুষ কংগ্রেসের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়েছিলেন। কিন্তু বিজেপি ছলচাতুরি করে অর্থ আর কেন্দ্রীয় এজেন্সির জোরে ক্ষমতা দখল করেছে। গত চার বছরে বিজেপি সরকারের জমানায় রাজ্যে এত দুর্নীতি হয়েছে যে প্রধানমন্ত্রী মোদি তাকে গালিগালাজের যে সংখ্যা উল্লেখ করেছেন তার চেয়ে কয়েকগুণ বেশি।’

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়