পুরীতে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রচারে অর্থ না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ওড়িশার পুরী লোকসভা আসনের কংগ্রেস  প্রার্থী সুচরিতা মহান্তি ।  আর তার সরে যাওয়ার পরেই পুরী কেন্দ্র থেকে  জয় নারায়ণ পট্টনায়েকের ঘটনা ঘোষণা করল কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই মর্মে জারি করেছে এক বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, কংগ্রেস সভাপতি  মল্লিকার্জুন খাড়গে অনুমতিতেই  সুচরিতা মহান্তির জায়গায় পুরী থেকে প্রার্থী করা হয়েছে  জয় নারায়ণ পট্টনায়েককে। তাঁর বিপক্ষে রয়েছেন বিজেপির সম্বিত পাত্র এবং বিজেডি-র অরূপ পট্টনায়েক।

কেন লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সুচরিতা? কারণ তিনিও ভোট খরচ চালানোর জন্য আম আদমির কাছ থেকে অনুদান চেয়ে বিশেষ আর্জি জানিয়েছিলেন। সেই আর্জিতে খুব একটা সাড়া মেলেনি। ফলে বিজেপি এবং বিজেডি প্রার্থীদের সঙ্গে প্রচারে পাল্লা দেওয়ার দৌড়ে কয়েক যোজন পিছিয়ে পড়েছেন পুরীর কংগ্রেস প্রার্থী। দলের কর্মীদেরও প্রচারে পাচ্ছেন না। দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপালকে নিজের দুর্দশার কথা জানিয়ে চিঠি দিয়েছেন পুরীর কংগ্রেস প্রার্থী। ওই চিঠিতে সুচরিতা লিখেছেন, ‘কংগ্রেস দলের পক্ষ থেকে ভোটে লড়ার জন্য এখনও পর্যন্ত এক কানাকড়ি দেওয়া হয়নি। আমার পক্ষে যতপা সম্ভব, ততটা খরচ করেছি। কিন্তু আর খরচ করার সামর্থ্য নেই। তাই পুরী লোকসভা আসনের প্রার্থীপদ ফিরিয়ে দিচ্ছি। কেননা, কপর্দকহীন অবস্থায় ভোটে লড়ে হাসির খোরাক হতে চাই না।’

উল্লেখ্য, লোকসভা ভোটের মুখেই মোদি সরকারের অধীনস্ত আয়কর দফতরের ‘রোষের’ মুখে পড়েছিল কংগ্রেস। বকেয়া কর না মেটানোর অভিযোগ তুলে দলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তাছাড়া একাধিক অ্যাকাউন্ট থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ফলে লোকসভা ও বিধানসভা ভোটে দাঁড়ানো দলীয় প্রার্থীদের কোনও আর্থিক সাহায্য দিতে পারছে না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সব প্রার্থীকেই বলা হয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে ভোট খরচ চালাতে হবে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির