সৌজন্য! অখিলেশ-শিবপালের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোট পরবর্তী বন্ধুত্বের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিধানসভার ভোট ঘিরে উত্তরপ্রদেশে রাজনীতির পারদ ক্রমশই চড়ছে। জোরকদমে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মঙ্গলবার সেই মনোনয়ন জমা পর্বেই চমক দিল কংগ্রেস। সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব ও মুলায়ম সিং যাদবের ভাই শিবপাল যাদবের বিরুদ্ধে প্রার্থী না দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোট পরবর্তী বন্ধুত্বের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

চলতি বিধানসভা ভোটে মুলায়ম সিং যাদবের খাসতালুক হিসেবে পরিচিত মইনপুরী জেলার কাহারোল বিধানসভা আসন থেকে লড়ছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। আর যশোবন্তনগরে লড়ছেন অখিলেশের কাকা শিবপাল সিং যাদব। কাহরোলে কংগ্রেসের পক্ষ থেকে জ্ঞানবতী যাদবকে প্রার্থী করা হয়েছিল। যদিও যশোবন্তনগরে শিবপাল সিং যাদবের বিরুদ্ধে কোনও প্রার্থীকে দাঁড় করানো হয়নি।

মঙ্গলবার রাতে কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক রোহিত চৌধুরী জানিয়েছেন, ‘রাজনৈতিক কৌশলের কারণে অখিলেশ ও শিবপাল সিং যাদব যে দুই আসন থেকে লড়েছেন, সেখানে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অখিলেশের বিরুদ্ধে কাহারোল আসনে যাঁকে প্রথমে প্রার্থী দাঁড় করানো হয়েছিল সেই জ্ঞানবতী যাদবকে মনোনয়নপত্র জমা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

সমাজবাদী দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে শুধু প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক তিক্ততা ভুলে অখিলেশ ও শিবপালকে সমর্থন জানানোর কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক সৌজন্য দেখিয়ে ২০০৯ সাল থেকেই গান্ধি পরিবারের খাসতালুক হিসেবে পরিচিত আমেথি এবং  রায়বরেলি লোকসভা আসনে প্রার্থী দাঁড় না করানোর পথে হেঁটেছে সমাজবাদী শীর্ষ নেতৃত্ব। ওই দুই আসনে কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া ও রাহুল গান্ধি প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হন।

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক