দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত সনিয়ার

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন সনিয়া গান্ধি। রায়ুপুরে দলের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিন প্রাক্তন সভানেত্রী বলেন, ভারত জোড়ো যাত্রার সমাপ্তির সঙ্গে সঙ্গে তিনিও জাতীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রায়পুরে প্লেনারি অধিবেশনে ১৫ হাজার কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখছিলন সনিয়া গান্ধি। প্রাক্তন সভানেত্রী বলেন, এটা ভেবে তিনি আপ্লুত যে ভারত জোড়ো যাত্রা কর্মসূচির সমাপ্তি হয়েছে এবং সেই সমাপ্তির পরে এবার তিনিও জাতীয় রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। 

ছেলে রাহুলের নেওয়া কর্মসূচিরও প্রশংসা করেছেন সনিয়া গান্ধি। বলেন,  ভারত জোড়া যাত্রা সফল। কংগ্রেসের জনপ্রিয়তা, দেশবাসীর মধ্যে দলের গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি।  যাত্রাকালে রাহুলের পাশে দাঁড়িয়েছন দলের অগনিত কর্মী সমর্থক। এটা দেখে আরও একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে মানুষ কংগ্রেসকে পেতে চাইছে। চাইছে, দেশ শাসনের দায়িত্ব কংগ্রেসের মতো একটি প্রাচীন রাজনৈতিক দলের হাতে তুলে দিতে। কংগ্রেস যেমন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চায়, দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তত তারা যারা সাম্প্রদায়িক একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত জোড়ো যাত্রায় দলের যে সব নেতাকর্মী অংশ নিয়েছিলেন, তাদের সকলকে আমার অভিনন্দন। 

সমালোচনা করেছেন কেন্দ্রে আসীন শাসকদলেরও। নিশানা করেন সঙ্ঘ পরিবারকেও। জানান, বিজেপি এবং সঙ্ঘ পরিবার দেশে বিভেদের রাজনীতি তৈরি করেছে।  সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে।

আরও পড়ুন কংগ্রেসের প্লেনারিতে অভিনব কায়দায় প্রিয়ঙ্কাকে অভ্যর্থনা

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ