কংগ্রেসে ভাঙন অব্যাহত, দল ছাড়লেন মুখপাত্র গৌরব বল্লভ

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই লোকসভা নির্বাচন।এই নির্বাচনকে ঘিরে দলবদল ভোলবদল এগুলো খুব একটা আহা’মরি বিষয় নয়। নির্বাচনের পূর্বেই কেউ যোগ দিয়েছেন পদ্ম শিবিরে কেউ আবার জোড়া ফুলের আশ্রয়ে।হাতে খুব বেশি সময় নেই এরমধ্যেই সবরকমের প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলই। এর মাঝেই দল নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন কংগ্রেস মুখপাত্র গৌরভ বল্লভ। শুধু তাই নয় ইস্তফাও দিয়েছেন তিনি। দু পাতার ইস্তফা লিখে কংগ্রেস তিনি দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট করে দুখ:ও প্রকাশ করেছেন তিনি।

পার্টির দিকনির্দেশনার অভাব তুলে ধরে জানিয়েছেন যে “কংগ্রেস পার্টি বর্তমানে যে দিশাহীন পথ নিচ্ছে তা আমাকে অস্বস্তিকর করে তোলে। আমি সনাতন বিরোধী স্লোগানকে সমর্থন করতে পারি না, তাই আমি সমস্ত পদ এবং কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।” পাশাপাশি তিনি আরও জানান, “আমি অনেক কিছু প্রকাশ করতে, লিখতে এবং শেয়ার করতে চাই। তবে, আজ আমি আমার চিন্তাভাবনা তুলে ধরলাম কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সত্য গোপন করাও একটি অপরাধ, এবং আমি এতে জড়িত হতে চাই না”

একগুচ্ছ ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি আরও অভিযোগ করেন যে, “কংগ্রেস পার্টি ‘দলের মূল নীতির’ বিরুদ্ধে, ভুল পথে চলেছে। আজকাল দলটি ভুল পথে এগোচ্ছে। একদিকে, আমরা বর্ণভিত্তিক আদমশুমারির কথা বলছি, অন্যদিকে, দলটি সমগ্র হিন্দু সমাজের বিরোধিতা করছে বলে মনে হচ্ছে।” 

পদত্যাগী গৌরব বল্লভ ২০২৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে উদয়পুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে, বিজেপি প্রার্থীর কাছে ৩২০০০ ভোটের ব্যবধানে হেরেছিলেন। এছাড়াও ২০১৯ সালে ঝাড়খণ্ডের জামশেদপুর পূর্ব থেকে ভোটে লড়েছিলেন। সেখানে তিনি হেরে যান। 

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি