পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার বিধানসভা ভোটে শোচনীয় ভরাডুবি ঘটেছে কংগ্রেসের।  ১৫ বছর বাদে এমন বিপর্যয়ের মুখে পড়ল শতাব্দী প্রাচীন দল। ৬১টিতে আসনে প্রার্থী দিয়ে মাত্র ছয়টি আসনে জয় পেয়েছে। অথচ পাঁচ বছর আগে ২০২০ সালে ১৯টি আসনে জিতেছিলেন কংগ্রেস প্রার্থীরা। এমন ভরাডুবির সঙ্গে সঙ্গেই বিহার তো বটেই, জাতীয় রাজনীতিতে শতাব্দী প্রাচীন দলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিহারে ২০০৫ সালের বিধানসভা আসনে খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে। দলের একজন প্রার্থীও জয়ী হতে পারেননি। ২০১০ সালের ভোটে এককভাবে লড়ে জিতেছিলেন চার প্রার্থী। ২০১৫ সালে নীতীশ কুমার-লালুপ্রসাদ যাদব জোট বেঁধে লড়েছিলেন। সেই ভোটে নীতীশ-লালুর সঙ্গে ছিল কংগ্রেস। ২৭ আসনে জয়ী হয়েছিল। গতবার ৭১ আসনে লড়াই করে   জিতেছিল ১৯ আসনে। এবার কোমর কষে ঝাঁপালেও ভোটারদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ‘কাছের’ হওয়ার জন্য অনেক চেষ্টাও চালিয়েছিলেন রাহুল। বেগুসরাইতে ভোট প্রচারে গিয়ে আচমকাই নৌকা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন পুকুরে। জেলেদের সঙ্গে মাছ ধরতে হাত লাগিয়েছিলেন। কিন্তু ফল বলছে সেই বেগুসরাইতে কংগ্রেস প্রার্থী অমিতা ভূষণ বিজেপি প্রার্থী কুন্দন কুমারের কাছে ৩১ হাজার ভোটে হেরেছেন।

কংগ্রেসের এমন শোচনীয় হালকে খোঁচা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শুক্রবার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিহারের জয় উদযাপন অনুষ্ঠানে কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, ‘কংগ্রেস হল মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস পার্টি। কংগ্রেসের ভিতর এত নিরাশা যে, দলে নতুন ভাগ তৈরি হচ্ছে। আবার বিভাজন হবে। কংগ্রেসের সঙ্গে যারাই জোট করবে, তাদেরই এর ফল ভুগতে হবে। কংগ্রেস একটা বোঝা হয়ে গিয়েছে।বিহারের ভোটে আমাদের যত জন জিতেছেন, গত ছ’টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এত জন জিততে পারেননি।’

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ