গলায় সাপ জড়িয়ে জন্মদিন পালন কংগ্রেস বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাউকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনেকেই নামিদামি উপহার নিয়ে যান। তবে এবার থেকে প্রানিপ্রেমী মানুষের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গেলে সাবধান থাকবেন। হতেও পারে তাঁর কর্মকাণ্ড আপনাকে তাক লাগিয়ে দিতে পারে। তেমনটাই ঘটিয়েছেন মধ্যপ্রদেশের শেওপুরের কংগ্রেস বিধায়ক বাবু জান্দেল। শুক্রবার(৮ সেপ্টেম্বর) তাঁর জন্মদিন ছিল। তাঁকে সমর্থকেরা শুভেচ্ছা জানাতে এসেই চমকে গেল।

তাঁকে শুভেচ্ছা জানাতে দলের কর্মী-সমর্থকরা বাড়িতে হাজির হয়েছিলেন। কেউ ফুলের তোড়া, কেউ মালা নিয়ে এসেছিলেন। তবে বিধায়ক আগে থেকেই বাড়িতে সাপুড়েকে ডেকে এনেছিলেন। তিনি মালা পরতে চাইলেননা। বরং সাপুড়ের হাতে থাকা ঝুড়ি খুলতে বলেন। ঝুড়ি থেকে সাপ বের করে গলায় পরিয়ে দিতে বলেন। নির্দেশমতো সাপুড়ে একটি সাপ বার করে বিধায়কের গলায় জড়িয়ে দেন। সবাই অবাক হয়ে যায়। এই ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে।

এই ব্যতিক্রমী জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, “জাঁকজমক নয়, খুব সাধারণ ভাবে জন্মদিন পালন করতে চেয়েছি। পশুপ্রাণীদের আমি ভালবাসি। আমার বাগানে জুঁই ফুলের একটি গাছ আছে। সেখানে মাঝেমধ্যেই সাপ আসে। আবার ভগবান শিবের গলাতেও সাপ জড়ানো থাকে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার জন্মদিন এ ভাবে পালন করলাম।”

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ,তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার