ত্রিপুরা: তিপরা মথার সঙ্গে সমঝোতায় রাস্তা খোলা রাখছে কংগ্রেস

ভোট পরবর্তী সমঝোতা

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: তিপরা মথার সঙ্গে ভোট পরবর্তী সমঝোতার রাস্তা খুলে রাখল কংগ্রেস। দলের অন্যতম শীর্ষনেতা তথা বিজেপি বিক্ষুব্ধ সুদীপ রয় বর্মন জানিয়েছেন, দলের জন্য ভোট পরবর্তী সমঝোতার রাস্তা খুলে রাখা হয়েছে। কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে সব কেন্দ্রে প্রার্থী না দাঁড় করিয়ে শুধুমাত্র বাছাই করা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এটাকে স্বার্থত্যাগ হিসেবেই দেখা যেতে পারে। কংগ্রেসের মূল লক্ষ্য একটাই – রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করা। সেই লক্ষ্য পূরণে রাজ্য নেতৃত্বে তিপরা মোথার সঙ্গে ভোট-পরবর্তী সমঝোতায় যেতে পারে। দরজা খুলে রাখা হয়েছে। 

সুদীপ রয় বর্মন জানিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে কংগ্রেস। সেই ফলাফলের ওপর ভিত্তি করে রাজ্য নেতৃত্ব তিপরা মথার সঙ্গে আলোচনা বসবে। দরকার হলে সাধারণ অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। তবে কংগ্রেস আগেও স্বশাসিত ত্রিপুরার দাবি সমর্থন করেনি। আগামীদিনেও করবে না। এই ব্য়াপারে দলের অবস্থান স্পষ্ট।

এদিকে, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা গিয়েছেন প্রচারে। প্রচারে নিশানা করেন তিপরা মথা, কংগ্রেস এবং বামেদের। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, তিপরা মথার সঙ্গে কংগ্রেস এবং বামেদের গোপনে সমঝোতা হয়েছে।  স্বরাষ্ট্রমন্ত্রীর সভা ছিল শান্তিরবাজারে। সভায় উপস্থিত শ্রোতাদের জন্য গাইলেন দুই বিজেপি মুখ্য়মন্ত্রীর জয়গান। বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সুফল যেমন দেখেছে অন্যান্য রাজ্য, দেখেছে  ত্রিপুরাও। তাই, তিনি আরও একবার বিজেপিকে ক্ষমতায় ফেরানোর আর্জি জানিয়েছেন। 

আরও পডুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন: ২০টি আসনে প্রার্থী ঘোষণা করল তিপ্রা মথা

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

মার্কিন জেলে দুই সপ্তাহ কাটিয়ে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক আরফাত শেখ

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন