আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশান্ত মণিপুরে গ্যাস সিলিন্ডার ১,৮০০ টাকা, পেট্রল ১৭০ টাকা লিটার

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মাস খানেক ধরে জাতিগত দাঙ্গায় অশান্ত মণিপুর। সেনা নামিয়ে, কার্ফু জারি করেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। একদিকে যেমন জাতিগত অশান্তির আগুন জ্বলছে, অন্যদিকে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও লাগাতার বেড়ে চলেছে। এক মাসের ব্যবধানে অধিকাংশ জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। ফলে বাজারে গিয়ে রীতিমতো খালিব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে আম জনতাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কালোবাজারি রুখতে প্রশাসনের নির্বিকার মনোভাবে ক্ষুব্ধ মণিপুরবাসী।

রাজধানী ইম্ফলে রান্নার গ্যাসের আকাল শুরু হয়েছে। সরবরাহ নেই বলে গ্রাহকদের কাছে গ্যাস সিলিন্ডার বিতরণ করছে না এলপিজি’র এজেন্সিগুলি। অথচ কালোবাজারে টাকা দিলেই মিলছে গ্যাস। এক সিলিন্ডার গ্যাসের দাম নেওয়া হচ্ছে ১,৮০০ টাকা। শুধু গ্যাসই নয়, পেট্রলও মহার্ঘ হয়ে উঠছে। এক লিটার জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ১৭০ টাকা। ডিমের দাম ছয় টাকা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা। চালের দামও এক ধাক্কায় দ্বিগুণ হয়েছে। ৯০০ টাকার চাল বিক্রি হচ্ছে ১৮০০ টাকা।

গত ৩ মে জনজাতি ছাত্র ইউনিয়নের মহামিছিলের পরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে অশান্তির ঘটনায় ৭০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। রাজধানী ইম্ফল, চূড়াচন্দ্রপুর-সহ একাধিক জেলায় নামাতে হয় সেনা। জারি করা হয় কার্ফু। অশান্তির কারণে ভিন রাজ্য থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী লরি ঢুকতে পারেনি পাহাড়ি রাজ্যে। ফলে জিনিসপত্রের আকাল দেখা দিয়েছে। আর তাতেই পোয়াবারো কালোবাজারিদের।  

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ