রক্ষকই ভক্ষক! আইন পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটপাডি : চলন্ত ট্রেনের মধ্যে আইনের পড়ুয়াকে শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশের জালে খোদ এক কনস্টেবল। চেন্নাই-কোয়েম্বাটুর ট্রেনে আইনের পড়ুয়াকে শ্লীলতাহানি করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে রেলপুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার চেন্নাই-কোয়েম্বাটুর লোকাল ট্রেনে উঠেছিলেন। সেখানে ছিলেন অভিযুক্ত কনস্টেবল। তিনি কোয়েম্বাটুর সিটি পুলিশের হেড কনস্টেবল পদে ছিলেন। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হওয়ার পরে তাকে সাসপেন্ড করা হয়েছে। ট্রেনে ওই তরুণীর পাশেই বসেছিলেন তিনি। তরুণীর অভিযোগ, ভিড়ের মধ্যে তাঁকে স্পর্শ করছিলেন তিনি। সেই ঘটনার ভিডিও করেন তরুণী। সেই ভিডিও আরপিএফকে পাঠিয়ে দেন। লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। ট্রেনটি কাটপাডি স্টেশনে ঢোকার পরেই অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে রেল পুলিশ। অভিযোগকারীনি ও প্রত্যক্ষদর্শীদের বয়ানো শুনেছে পুলিশ। রেল পুলিশের পক্ষ থএকে বলা হয়েছে, ঘটনাক তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে। সূত্রের খবর, অভিযুক্ত হেড কনস্টেবলের নাম শেখ আবদুল্লাহ। চেন্নাইতে নিরাপত্তার দায়িত্ব শেষ করে ট্রেনে করে ফিরছিলেন তিনি। সেখানেই এই ধরনের কাজ করার অভিযোগ উঠেছে। 

সামনের বছরের শুরুতেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে এইভাবে প্রকাশ্যে মহিলাদের নিরাপত্তাহীনতা নিয়ে ব্যপক ক্ষোভ ছড়িয়েছে। তার ওপরে যাদের ওপরে রক্ষা করার দায়িত্ব, সেই রক্ষকরাই যখন ভক্ষক হচ্ছে, তখন কীভাবে নিরাপদে থাকবে মানুষ? উঠছে প্রশ্ন। তরুণীর করা ভিডিও অভিযোগের ভিত্তিতেই ওঅ হেড কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমস্ত দিকে বিবেচনা করে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর